...
...
Next Story

Marriage Date 2026: সামনেই বিয়ে করার প্ল্যানিং করছেন? জেনে নিন মাঘ মাসের শুভ দিনের তালিকা

সূর্যের মকর রাশিতে প্রবেশ করার পরেই শুরু হয়ে যায় মাঘ মাস। যে চান্দ্রমাসে সাধারণত মঘা নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, তখন থেকেই শুরু হয় চান্দ্র মাঘ মাস। এছাড়া সূর্য মকর রাশিতে থাকে বলে একে বলা হয় সৌর মাঘ। এই মাসে যেমন সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় তেমন এই মাসেই বেশ কিছু বিয়ের লগ্ন থাকে।

Published on: Jan 16, 2026, 18:00:37 IST
Advertisement

সূর্যের মকর রাশিতে প্রবেশ করার পরেই শুরু হয়ে যায় মাঘ মাস। যে চান্দ্রমাসে সাধারণত মঘা নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, তখন থেকেই শুরু হয় চান্দ্র মাঘ মাস। এছাড়া সূর্য মকর রাশিতে থাকে বলে একে বলা হয় সৌর মাঘ। এই মাসে যেমন সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় তেমন এই মাসেই বেশ কিছু বিয়ের লগ্ন থাকে। এক নজরে দেখে নিন মাঘ মাসের বিশেষ পুজোর দিন অথবা শুভ তিথি সম্পর্কে বিস্তারিত।

মাঘ মাসের বিয়ের শুভ দিন

জেনে নিন মাঘ মাসের শুভ দিনের তালিকা
জেনে নিন মাঘ মাসের শুভ দিনের তালিকা

৫ মাঘ অর্থাৎ ১৯ জানুয়ারি সোমবার রয়েছে বিয়ের তিথি। এই দিন রাত ৯:১৫ মিনিট থেকে ১০:৯ মিনিটের মধ্যে কন্যা লগ্নে বিয়ে হবে। এছাড়া রাত ১১:৪৮ মিনিট থেকে ১:৩৯ মিনিটের মধ্যে তুলা লগ্নে বিয়ের যোগ রয়েছে।

১০ মাঘ অর্থাৎ ২৪ জানুয়ারি শনিবার রয়েছে দ্বিতীয় বিয়ের তিথি। এই দিন রাত ৮:৫৫ থেকে রাত ১:১৯ মিনিটের মধ্যে তুলা লগ্নে বিয়ে হবে।

১৯ মাঘ অর্থাৎ ২ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৫:০৫ মিনিট থেকে মকর লগ্নে দিয়ে সংঘটিত হতে পারে।

২০ মাঘ অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাত ৮টা ৩৬ মিনিট থেকে রাত ১০:১১ মিনিটের মধ্যে কন্যা লগ্নে বিয়ে রয়েছে।

মাঘ মাসের পুজোর দিনক্ষণ

অমাবস্যা তিথি শুরু হবে ৩ মাঘ অর্থাৎ ১৭ জানুয়ারি শনিবার মধ্যরাত অর্থাৎ ১২.০৫ মিনিট থেকে। এই দিন শ্রী শ্রী বগলামুখী, ছিন্নমস্তা, রটন্তী কালীপুজো সংঘটিত হয়। অমাবস্যা শেষ হবে ৪ মাঘ অর্থাৎ ১৮ই জানুয়ারি রবিবার মধ্যরাত ১:২২ মিনিটে।

সরস্বতী পুজোর তিথি শুরু হবে ৮ মাস অর্থাৎ ২২ জানুয়ারি বৃহস্পতিবার মধ্য রাত্রি ২:৩০ মিনিট থেকে পঞ্চমী তিথি চলবে নয় মাস অর্থাৎ ২৩ জানুয়ারি শুক্রবার মধ্যরাত্রি ১:৪৭ মিনিট পর্যন্ত।

শীতল ষষ্ঠীর তিথি শুরু হবে ৯ মাঘ অর্থাৎ ২৩ জানুয়ারি শুক্রবার মধ্যরাত্রি ১:৪৮ মিনিট থেকে চলবে ১০ মাঘ অর্থাৎ ২৪ জানুয়ারি শনিবার মধ্যরাত্রি ১২:৪০ মিনিট পর্যন্ত।

জয়া ভৌমি একাদশী তিথি শুরু হবে ১৪ মাঘ অর্থাৎ ২৮ জানুয়ারি বুধবার বিকেল ৪টে ৩৮ মিনিট থেকে চলবে ১৫ মাঘ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১:৫৬ মিনিট পর্যন্ত।

পূর্ণিমা তিথি আরম্ভ হবে ১৭ মাঘ অর্থাৎ ৩১ জানুয়ারি শনিবার ভোর ৫:৫৪ মিনিট থেকে চলবে ১৮ মাঘ ১ ফেব্রুয়ারি রবিবার মধ্যরাত্রি ৩:৩৯ মিনিট পর্যন্ত।

বিজয়া একাদশী তিথি আরম্ভ হবে ২৯ মাঘ অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২:২৪ মিনিট থেকে চলবে পরের দিন দুপুর ২:২৬ মিনিট পর্যন্ত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks