Mangal Gochar Lucky Zodiacs: আগামিকাল মঙ্গল গ্রহ তার নিজের রাশি মেষ-এ প্রবেশ করতে চলেছে। এর ফলে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ 'রুচক রাজযোগ' এবং 'বিপরীত রাজযোগ'। এই পরিবর্তনের প্রভাব থাকবে আগামী ২১ জুন পর্যন্ত। জ্যোতিষীদের মতে, এই গোচর বিশেষ চারটি রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে-সঙ্গে অনেক রাশির দীর্ঘদিনের আটকে থাকা কাজ গতি পাবে। মঙ্গল যখন নিজের রাশিতে অবস্থান করে, তখন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। এই সময়টা মূলত কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন পরিকল্পনায় বিনিয়োগের জন্য আদর্শ। বিশেষ করে যাঁদের জন্মকুণ্ডলীতে মঙ্গল ইতিবাচক অবস্থানে আছে, তাঁরা এই সময়ে বড় কোন সুযোগ পেতে পারেন।
মেষ রাশি

যেহেতু মঙ্গল আপনার নিজের রাশিতেই প্রবেশ করছে, তাই এই সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস বাড়বে এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো মিটে যেতে শুরু করবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ লাভজনক হবে। তবে অতিরিক্ত রাগ বা জেদের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর বিশেষ আর্থিক সুবিধা নিয়ে আসবে। যারা বিদেশের সাথে যুক্ত কোনো কাজ বা ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর হতে পারে। খরচ বাড়তে পারে ঠিকই, কিন্তু আয়ের নতুন উৎসগুলোও আপনার সামনে খুলে যাবে। ভ্রমণের সম্ভাবনাও উজ্জ্বল।
কন্যা রাশি
দীর্ঘদিন ধরে যদি কোনো পাওনা টাকা আটকে থাকে, তবে এই সময়ে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত পুরনো সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পারিবারিক সম্পর্কেও উন্নতির ছোঁয়া লাগবে। মন মেজাজ ইতিবাচক থাকবে যা আপনাকে নতুন কিছু করার উৎসাহ যোগাবে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, তাই মেষ রাশিতে মঙ্গলের অবস্থান আপনার জন্য আশীর্বাদের মতো কাজ করবে। কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে পেতে শুরু করবেন। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলে এবং পরিকল্পনা মাফিক চললে এই সময়ে অসাধ্য সাধন করতে পারবেন।
{{/usCountry}}বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল, তাই মেষ রাশিতে মঙ্গলের অবস্থান আপনার জন্য আশীর্বাদের মতো কাজ করবে। কঠোর পরিশ্রমের ফল হাতে নাতে পেতে শুরু করবেন। চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুখবর পেতে পারেন। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ লাভ হওয়ার যোগ রয়েছে। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখলে এবং পরিকল্পনা মাফিক চললে এই সময়ে অসাধ্য সাধন করতে পারবেন।
{{/usCountry}}