...
...
Next Story

Kumbh Astrology: ভাগ্য পাল্টানোর দিন আসছে কুম্ভের জন্য! মীন, কর্কটেও তাবড় রাজযোগের প্রভাব

তিন রাশির ভাগ্যে ইতিবাচক দিক আনছে নবপঞ্চম রাজযোগ।

Published on: Feb 20, 2026, 16:00:15 IST
By
Prefer HTon Google
Advertisement

ভাগ্য কখন পাল্টে যায়, তা আগে থেকে অনুধাবনও করা যায় না! জ্যোতিষমতে দাবি করা হয়, কিছু গ্রহ আর নক্ষত্রের অবস্থানের অদল বদলের জন্য নতুন নতুন রাজযোগ অনেক সময়ই তৈরি হয়। আসন্ন সময়, আর ৩ দিন পরে তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। তার ফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে কোন কোন রাশির জাতক জাতিকারা নবপঞ্চম রাজযোগ।

নবপঞ্চম রাজযোগের ফলে মীন থেকে শুরু করে একাধিক রাশি লাভ পাবে।
নবপঞ্চম রাজযোগের ফলে মীন থেকে শুরু করে একাধিক রাশি লাভ পাবে।

২৩ ফেব্রুয়ারি দুপুর ১.২৯ মিনিটে দেবগুরু বৃহস্পতি আর দৈত্যগুরু শুক্র, একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবেন। তার ফলে তৈরি হতে চলেছে নবপঞ্চম রাজযোগ। এর দ্বারা একগুচ্ছ রাশির ভাগ্য ফিরতে চলেছে। কারা লাকি, দেখে নিন।

মীন

উচ্চ পদ পেতে পারেন। পেতে পারেন মান সম্মান। দীর্ঘ দীন ধরে যে কাজের জন্য চেষ্টা করছেন, তাতে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বিলাসী কোনও সুখ পতে পারেন। চাকরিরদের জন্য সময় ভালো। পরিবারের সঙ্গে সুখের সময় কাটবে, নতুন সূত্র থেকে আয়ের রাস্তা খুলে যাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে।

কর্কট

আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারবেন। নবপঞ্চম রাজযোগে আগের থেকে পরিস্থিতি ভালোর দিকে যাবে। কর্মক্ষেত্র ভালোর দিকে যাবে। সব কাজে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। সব কাজে সাফল্য নিশ্চিত। ধৈর্য ধরতে হবে। বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই সাফল্য সহজে আসবে।

কেরিয়ারের দিক থেকে ভালো কোনও সুযোগ পাবেন। সব কাজে ভাগ্যের সহযোগিতা পাবেন। কোনও বড় সুযোগ আপনার কাছে আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আপনি কোনও সম্মান বা প্রশংসা পেতে পারেন বস-দের কাছ থেকে। নতুন কোনও কাজ শুরুর জন্য আপনার সময় এখন ভালো। স্বাস্থ্যের দিক থেকে সময় ভালো। কিছু ইতিবাচক দিক এবার দেখতে পারেন!

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe