...
...
Next Story

Navapancham Rajyog: মঙ্গল-বরুণ যুতিতে সৌভাগ্য বর্ষণ কার্তিক পূর্ণিমা ২০২৫এ! লাকি কারা?

আসছে মঙ্গল ও বরুণের কৃপার সময়। কারা লাকি?

Published on: Nov 3, 2025, 19:23:44 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশির জাতক জাতিকারা বিভিন্ন গ্রহের যুতির ফলে লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে মঙ্গল ও বরুণের যুতির ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। আসন্ন সময়ে মঙ্গল ও বরুণের যুতিতে তৈরি হবে নবপঞ্চম যোগ। এই যোগ আগামিকাল কার্তিক পূর্ণিমার দিনই তৈরি হতে চলেছে। ৪ নভেম্বর ২০২৫ সালে মঙ্গল ও বরুণ একে অপরের সঙ্গে ১২০ ডিগ্রি কোণে অবস্থান করবেন।তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা হবেন লাকি? দেখে নিন।

নবপঞ্চম রাজযোগের ফলে লাকি রাশি কারা?
নবপঞ্চম রাজযোগের ফলে লাকি রাশি কারা?

মেষ

খুব আনন্দ আর নতুন কোনও উন্নতির যোগ তৈরি হতে চলেছে। এই সময়কাল সমস্ত দিক থেকে ভালো কিছুকে ডাকতে চলেছে। নতুন চাকরিতে যোগ বা ব্যবসায় নতুন কোনও সম্ভাবনা তৈরির যোগ শুরু হতে পারে। চাকরি বা কর্মস্থলে প্রশংসা বা সুখ্যাতি হতে পারে আপনার। অফিসে বস বা সিনিয়ররা সম্পূর্ণ সহযোগিতা করবেন আপনাকে। ফলত লক্ষ্য খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে সময় ভালো কাটবে। নতুন নতুন সূত্র থেকে টাকা আসতে পারে। আপনার ব্যবসায়িক পরিস্থিতি ভালোর দিকে যাবে।

( How to keep lemon fresh: লেবু দীর্ঘদিন তাজা রাখার সিক্রেট জানেন? সহজ ঘরোয়া টিপসই মাত করবে!)

( বুধের নক্ষত্রে মঙ্গলের প্রবেশ, ১৯ নভেম্বর থেকে কপাল খুলবে বহু রাশির)

কন্যা

আপনি কোনও পার্থিব সুখ সুবিধা এই সময় পেতে পারেন। মনষ্কামনা এই সময় পূর্ণ হতে পারে। কোর্ট কাছারির মামলায় আপনি জিততে পারেন। কেরিয়ারের দিক থেকে আপনমার পরিশ্রম কাজে দেবে। আপনার যোগ্য সাফল্য আসবে। এই সময় কোনও পৈতৃক সম্পত্তি বা ধনলাভের যোগ তৈরি হবে। পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে।

তুলা

আপনার আত্মবিশ্বাস বাড়বে, ফলত মনের কথা ভালোভাবে বলতে পারবেন। আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার ফলে আপনার সিনিয়রা খুবই লাভ পেতে পারেন। ব্যবসায়িক মামলায় আপনি পাবেন লাভের সুযোগ পাবেন। ব্যবসায়িক দিক থেকে লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। উন্নতির যোগ তৈরি হবে। ব্যবসায় দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হবে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe