...
...
Next Story

Rathyatra and Ulto Rathyatra 2026 date: ২০২৬ সালের রথযাত্রা থেকে উল্টোরথ কবে! রইল তিথি, তারিখ

২০২৬ সালে রথযাত্রা পড়েছে ১৬ জুলাই। বাংলা ক্যালেন্ডারে দিনটি ৩১ এ আষাঢ়। দিনটি বৃহস্পতিবার।

Published on: Jul 1, 2026, 16:01:06 IST
Advertisement

সদ্য পার হয়েছে জগন্নাথদেবের স্নানযাত্রা। এবার অপেক্ষা রথযাত্রার। ২০২৬ সালের জগন্নাথদেবের রথযাত্রার জন্য় অপেক্ষা দিকে দিকে। পুরীর জগন্নাথধাম প্রতিবারের মতো এবারেও সেজে ওঠার জন্য অপেক্ষায় রয়েছে। এদিকে, বাংলার দিকে দিকে এই পার্বন ঘিরে সাজো সাজো রব। আর বাঙালির ক্যালেন্ডারে রথযাত্রা আসা মানেই, দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। এই বছর রথযাত্রা আর উল্টোরথযাত্রা কবে, তা দেখে নিন।

রথযাত্রা ২০২৬ কবে
রথযাত্রা ২০২৬ কবে

২০২৬ সালে রথযাত্রা পড়েছে ১৬ জুলাই। বাংলা ক্যালেন্ডারে দিনটি ৩১ এ আষাঢ়। দিনটি বৃহস্পতিবার। ওই সময়কালে দ্বিতীয়া তিথি ১৫ জুলাই পড়বে। পঞ্জিকা অনুযায়ী, ১৫ জুলাই বেলা ১ টা ৪৬ মিনিট থেকে পড়বে দ্বিতীয়া তিথি। ১৬ জুলাই সকাল ১১টা ৪৪ মিনিট পর্যন্ত তিথি থাকবে। এরপর উল্টোরছ ৭ শ্রাবণ পড়বে। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে দিনটি ২৪ জুলাই।

রথযাত্রার আগেই পালিত হয় স্নানযাত্রা। যা সদ্য ২৯ জুন সম্পন্ন হয়েছে। এটি আদতে একটি বিশাল স্নান অনুষ্ঠান। এই আচার চলাকালীন, ভগবান জগন্নাথ তাঁর ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে ‘সোনা কুয়া’ বা সোনার কুয়ো থেকে ১০৮ কলসি ঠাণ্ডা, পবিত্র জল দিয়ে স্নান করেন। এই ব্যাপক স্নান অনুষ্ঠানের ফলে দেবতারা ‘অসুস্থ’ হয়ে পড়েন বলে বিশ্বাস করা হয়। এরপর নানান পর্ব পার করে, হয় জগন্নাথদেব, সুভদ্রা দেবী, বলভদ্রের রথযাত্রা। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। আর তাঁদের ফিরে আসার তিথিকেই উল্টোরথ বলে পালন করা হয়। আর এই রথযাত্রা থেকেই শুরু হয়ে যাবে বাংলার প্রাণের পুজো দুর্গাপুজোর জন্য অপেক্ষার পালা!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe