...
...
Next Story

Saraswati puja 2026 Basant Panchami Tithi: সরস্বতী পুজো ২০২৬র বসন্ত পঞ্চমীর তিথি কতক্ষণ থাকছে? পঞ্জিকামত দেখে নিন

২৩ জানুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। সেই দিন বসন্ত পঞ্চমীর তিথি কতক্ষণ থাকবে? দেখে নিন পঞ্জিকামত।

Published on: Jan 22, 2026, 19:00:11 IST
By
Prefer HTon Google
Advertisement

বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে উঠতে চলেছে বাংলা। বইপত্র থেকে শুরু করে কলম, পড়াশোনার সমস্ত কিছু এই বিশেষ দিনে দেবীর কাছে রেখে প্রার্থনার রীতি এরাজ্যে বহু প্রাচীন। রীতি মেনে এই দিন পর্যন্ত বাঙালি মুখে তোলেনা কুল। স্কুল থেকে কলেজ সর্বত্র চলে বাগদেবীর আরাধনা। ফলত ২০২৬ সরস্বতী পুজোর তিথি কোন সময় পড়ছে, তা ঘিরে কৌতূহল অনেকেরই। ২২ জানুয়ারি থেকে বসন্ত পঞ্চমীর তিথি পড়ে গেলেও, সরস্বতী পুজো উদয়া তিথি অনুসারে ২৩ জানুয়ারি শুক্রবার পড়ছে।

সরস্বতী পুজো ২০২৬র তিথি দেখে নিন।
সরস্বতী পুজো ২০২৬র তিথি দেখে নিন।

লক্ষ্মীবারেই পড়ছে সরস্বতী বন্দনার বসন্ত পঞ্চমী তিথি। এমনই বার্তা দিচ্ছে পঞ্জিকা। পঞ্জিকা মতে, ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত থেকে এই তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে, শুক্রবার। শুক্রবার গোটা দিনই পঞ্চমী তিথি রয়েছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২২ জানুয়ারি, বৃহস্পতিবার পড়ছে পঞ্চমী তিথি। বাংলা ক্যালেন্ডার অনুসারে তা ৮ মাঘ, বৃহস্পতিবার। সেদিন, রাত ২টো ৩০ মিনিট থেকে এই তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে, ৯ মাঘ, শুক্রবার। সেদিন ২৩ জানুয়ারি। সেদিন রাত ১টা ৪৭ মিনিটে শেষ হবে তিথি। ফলে গোটা দিনই রয়েছে এই বসন্ত পঞ্চমীর তিথি। এই দিনে অঞ্জলী দেওয়ার প্ল্যান থাকলে, এই বসন্ত পঞ্চমীর তিথিকে ঘিরে গুরুত্ব বেড়ে যায়। অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকামতে, পঞ্চমী তিথি শুরু ২২ জানুয়ারি, বৃহস্পতিবার থেকে। সেদিন বাংলা ক্যালেন্ডার অনুসারে ৮ মাঘ। সেদিন, রাত ১টা ৩৭ মিনিট ৪০ সেকেন্ডে তিথি পড়ছে। তিথি শেষ হচ্ছে, শুক্রবার, ৯ মাঘ। সেদিন ইংরেজি ক্যালেন্ডার অনুসারে ২৩ জানুয়ারি। সেদিন রাত ১২টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডে তিথি শেষ হচ্ছে।

দেবী সরস্বতীর মূর্তি বা ফটো

সাদা কাপড়

পলাশ ফুল

আম্রপল্লব

বেলপাতা

কাঁচা হলুদ

সিঁদুর

চাল

ধান

দুর্বা ঘাস

ফল পাঁচ ধরনের (কলা এবং নারকেল থাকতেই হবে)

কলস

সুপুরি

পানপাতা

ধূপকাঠি

প্রদীপ

দুধ

খাগের কলম

দোয়াত

উপরে লেখা উপকরণগুলি জোগাড় করে নিতে হবে। এর পরেও দশকর্মার দোকান থেকে কিনতে হবে কয়েকটি উপাদান।

পুজোর সেই বিশেষ উপকরণগুলি কী কী:

সিদ্ধি, সিঁদুর, পুরোহিতবরণ ১টি করে

দিল, হরিতকি, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১টি করে

ঘট ১টি

ঘটা ঢাকা দেওয়ার গামছা ১টি

নৈবেদ্য ২টি

কুচা নৈবেদ্য ১টি

সরস্বতীর শাড়ি ১টি

লক্ষীর শাড়ি ১টি

চন্দ্রমালা ১টি

বিল্বপত্রমাল্য ১টি

থালা, ঘটি , শঙ্খ ১টি করে

লৌহ, নথ ১টি করে

রচনা, আমের মুকুল, যবের শীষ, কুল ১টি করে

আবির

অভ্র

মস্যাধার (দোয়াত) ও লেখনী ১টি করে

ভোগের দ্রব্যাদি

পান, কর্পূর, পূর্ণপাত্র ১টি করে।

এছাড়াও গাঁদা সহ একাধিক রঙবেরঙের ফুল দিয়ে ঘরেই দেবীকে পুজো করার রীতি রয়েছে বাঙালি বাড়িতে। এই দিনে নিরামিষ খাওয়ার রীতি পালিত হয় বাঙালি গৃহস্থে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe