...
...
Next Story

Saturn to enter in revathi nakshatra: ভাগ্য খোলার দিন শুরু! রেবতী নক্ষত্রে দণ্ডনায়ক শনিদেব যেতেই লাকি হবে কারা?

আগামী ১৭ মে, রবিবার, দুপুর ৩ টে ৩৯ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

Published on: May 12, 2026, 17:00:30 IST
Advertisement

এবার দণ্ডনায়ক শনিদেব খুলে দিতে চলেছেন ভাগ্য! শনিদেবকে গ্রহদের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহ বলে মনে করা হয় জ্যোতিষমতে। বিভিন্ন সময় এই শনিদেব নিজের নক্ষত্র পরিবর্তন করে থাকেন। আপাতত মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছেন শনিদেব। তবে খুব শিঘ্রই তিনি বদল করবেন নক্ষত্র। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। শনিদেব, খুব শিগগিরই রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাকি, দেখে নিন।

ভাগ্য খোলার দিন শুরু! রেবতী নক্ষত্রে দণ্ডনায়ক শনিদেব যেতেই লাকি হবে কারা?
ভাগ্য খোলার দিন শুরু! রেবতী নক্ষত্রে দণ্ডনায়ক শনিদেব যেতেই লাকি হবে কারা?

আগামী ১৭ মে, রবিবার, দুপুর ৩ টে ৩৯ মিনিটে রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। ৯ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন শনিদেব। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন, দেখেনিন জ্যোতিষমতে।

মেষ

চাকরি ও ব্যবসায় বিশেষ লাভ হতে পারে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা লাভ পেতে পারেন। কর্মস্থল এই সময় আপনাকে ভালো রাখবে। বিদেশ যাওয়ার স্বপ্ন থাকলে তা পুরো হতে পারে। জীবনের থেকে অনেক কিছু পেতে পারেন এই সময়। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন। জীবনে কোনও বড় বদল আসতে পারে।

তুলা

কর্মস্থলে আপনার করা কাজের প্রশংসা হতে পারে। আপনার কাজে খুশি হতে পারেন সিনিয়ররা। তাতে আপনার ভাগ্যে আসতে পারে প্রমোশন। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। এই সময় আপনার মন ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। বিদেশে কোনও কাজ থাকলে, তা থেকে সাফল্য পেতে পারেন। ব্যবসার বিস্তার হতে পারে।

সব কাজে ভাগ্যের পুরো সমর্থন পাবেন। যে কোনও কাজে এগিয়ে গেলেই ভাগ্যের থেকে সহায়তা পেতে থাকবেন। কাজের সূত্রে ভালো লাভ পেতে পারেন। অনেক বিলাসী দ্রব্যে খরচ হতে পারে। ফালতু খরচা থেকে নিজেকে বাঁচান।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe