...
...
Next Story

Sawan Sombar 2026 dates: ২০২৬ শ্রাবণে কতগুলি সোমবার পড়ছে! মহাদেবের আশীর্বাদধন্য মাসে সোমের তারিখের লিস্ট রইল

বাংলা ক্যালোন্ডার অনুসারে ২০২৬ সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে ২০ জুলাই। অর্থাৎ, রাত পোহালেই শ্রাবণ মাসের প্রথম সোমবার।

Published on: Jul 19, 2026, 17:00:17 IST
Advertisement

বাংলা ক্যালেন্ডার অনুসারে শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। পঞ্জিকা বলছে, শ্রাবণ মাস শুরু হয়েছে রথযাত্রার পরের দিন, অর্থাৎ ১৭ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস। ২০২৬ সালে শ্রাবণ মাস চলবে ১৭ অগস্ট পর্যন্ত। তারপরদিন থেকেই শুরু হয়ে যাবে ভাদ্র মাস। এই শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদধন্য মাস হিসাবে মনে করা হয়। এই মাসে দেবাদিদেবের কৃপা মেলে বলেও মনে করা হয়। সেই জায়গা থেকে শ্রাবণের প্রতিটি সোমবারই আধ্যাত্মিক দিক থেকে খুবই তাৎপর্যবাহী বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক, শ্রাবণ মাসে ২০২৬ সালে সোমবারগুলি কোন কোন তারিখে পড়ছে।

বাংলা ক্যালোন্ডার অনুসারে ২০২৬ সালে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে ২০ জুলাই। অর্থাৎ, রাত পোহালেই শ্রাবণ মাসের প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার ২৭ জুলাই, তৃতীয় সোমবার ৩ আগস্ট, চতুর্থ সোমবার পড়ছে ১৭ আগস্ট।

শ্রাবণী শিবরাত্রি-

এরই মাঝে শ্রাবণ মাসে পড়ছে শ্রাবণী শিবরাত্রি। এই তিথিকে খুবই গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। এই তারিখটি পড়েছে ১১ আগস্ট মঙ্গলবার। শাস্ত্র বলছে, এই দিনের নিশীথ পুজোর শুভ সময় রাত ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৮ মিনিট পর্যন্ত। ব্রত পালনকারীরা ১২ অগস্ট সকাল ৫টা ৪৯ মিনিটের পর পারণ করতে পারবেন।

ফল পেতে কী কী করণীয়?

উল্লেখ্য, বিশ্বাস করা হয়, শ্রাবণের সোমবারে যদি শিবলিঙ্গে সঠিকভাবে অভিষেক করা হয়, তাহলে মনের বহু ইচ্ছা পূরণ হয়। বিভিন্ন ধরনের কাঙ্খিত ফল পেতে শ্রাবণের সোমবারে বিভিন্নভাবে মহাদেবের অভিষেক করা যায়। দুঃখ ও সমস্যা নাশ করতে মহাদেবের পুজোয় মধু নিয়ে অভিষেক করার রীতি রয়েছে। সন্তানের মঙ্গল কামনায়,স বা সন্তান সম্পর্কিত কোনও সুফল পেতে শ্রাবণের সোমবারে দই দিয়ে অভিষেক করার রীতি রয়েছে। ভাগ্য উন্নতি এবং শরীর স্বাস্থ্য ভাল রাখার আর্জি নিয়ে শিবলিঙ্গে শ্রাবণের সোমবারে চন্দন দিয়ে অভিষেক করার রীতি রয়েছে। শিবলিঙ্গে বিভূতি অভিষেকে কর্মে সাফল্য এবং কর্ম সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হয়। এছাড়াও ডাবের জল দিয়ে অভিষেক করলে, জীবনে আনন্দ এবং পরিতৃপ্তি মেলে বলেও বিশ্বাস করা হয়। পাকাকলা, গুড়, মিছরি, বীজহীন খেজুর, মধু দিয়ে দেবাদিদেবের অভিষেক করলে, ধন-সম্পদ প্রাপ্তি হয় বলে বিশ্বাস রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks