...
...
Next Story

Sealdah Division: শিয়ালদা ডিভিশনের বহু শাখায় বাড়ল ট্রেনের সংখ্যা, বিস্তারিত রইল

Indian Railways: আগামী ১৫ জুন, অর্থাৎ সোমবার থেকেই এই পরিষেবা চালু হবে।

Published on: Jun 11, 2026, 20:47:34 IST
Advertisement

সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এবার শিয়ালদা ডিভিশনে বাড়ছে ট্রেন সংখ্যা। শিয়ালদহ–ডায়মন্ড হারবার এবং শিয়ালদহ–হাসনাবাদ (বারাসত) শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করছে রেল। এদিন, এই ঘোষণা করেছে রেল। আগামী ১৫ জুন, অর্থাৎ সোমবার থেকেই এই পরিষেবা চালু হবে।

শিয়ালদা ডিভিশনের বহু শাখায় বাড়ল ট্রেনের সংখ্যা, বিস্তারিত রইল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
শিয়ালদা ডিভিশনের বহু শাখায় বাড়ল ট্রেনের সংখ্যা, বিস্তারিত রইল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

উল্লেখ্য, কিছুদিন আগেই ডায়মন্ডহারবারে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সরব হয়েছিলেন বিক্ষোভকারীরা। এবার জানা যাচ্ছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত শিয়ালদহ–ডায়মন্ড হারবার রুটে বিশেষ পরিষেবা পাওয়া যাবে। সকাল ৭টা ১০ মিনিটে ডায়মন্ডহারবারে ঢুকবে সোনারপুর থেকে ভোর ৬টা ৫ মিনিটে ছেড়ে যাওয়া ট্রেন। ডায়মন্ড হারবার ছেড়ে রওনা সকাল ৭টা ২২ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে সকাল ৮টা ৫৮ মিনিটে। শিয়ালদহ থেকে ফের ছাড়বে সকাল ৯টা ৩৫ মিনিটে, সোনারপুর আসবে সকাল ১০টা ১০ মিনিটে। এছাড়াও সোনারপুর-হাসনাবাদ লাইনের জন্যও রয়েছে সুখবর। প্রতিদিন বিকেল ৩টে ২০ মিনিটে হাসনাবাদ থেকে বেরোবে ট্রেন। বারাসত পৌঁছবে বিকেল ৪টা ৩৯ মিনিটে।

অন্যদিকে, শিয়ালদা থেকে সোনারপুর যাবে নতুন ট্রেন। সকাল সকাল ৯টা ৩৫ মিনিটে ট্রেন শিয়ালদা ছাড়বে। সোনারপুর পৌঁছবে ১০টা ১০ মিনিটে। এছাড়াও শিয়ালদহ থেকে চলা আপ ৩৩৪৩১ বারাসত লোকাল এবার চলবে হাসনাবাদ পর্যন্ত। শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে ৮টা ৫৮ মিনিটে। হাসনাবাদে পৌঁছবে ১১টা ৬ মিনিটে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks