...
...
Next Story

বজরংবলীর মন্দিরে এই ৫ জিনিস গোপনে দান করলেই শনিদেব তুষ্ট হবেন! কী কী জানেন? দেখে নিন

গ্রহরাজ শনি হলেন কর্মফল দাতা। তাই তাঁর প্রভাবে অনেকেরই জীবনে শনির মহাদশা অর্থাৎ সাড়ে সাতি চলে। কিন্তু জানেন কী মঙ্গলবার হনুমানজির পুজো করলে এর কিছুটা সুফল পাওয়া যায়।

Published on: Dec 30, 2025, 17:01:00 IST
Advertisement

গ্রহরাজ শনি হলেন কর্মফল দাতা। তাই তাঁর প্রভাবে অনেকেরই জীবনে শনির মহাদশা অর্থাৎ সাড়ে সাতি চলে। কিন্তু জানেন কী মঙ্গলবার হনুমানজির পুজো করলে এর কিছুটা সুফল পাওয়া যায়।

হমুনান মন্দিরে এই ৫ জিনিস গোপনে দান করলেই শনিদেব তুষ্ট হবে! কী কী জানেন?
হমুনান মন্দিরে এই ৫ জিনিস গোপনে দান করলেই শনিদেব তুষ্ট হবে! কী কী জানেন?

শাস্ত্রমতে, গ্রহরাজ হনুমানজির আরাধনায় শান্ত হন। তাই শনির প্রতিকার হিসেবে জ্যোতিষীবিদরা হনুমান চালিশা পাঠ ও হনুমানজির পুজো করতে পরামর্শ দিয়ে থাকেন। তাছাড়াও বিশেষ কিছু জিনিস রয়েছে সেগুলি যদি শনিবার কোনও হনুমান মন্দিরে গোপনে দান করা যায়, তা হলে বজরংবলির কৃপায় শনির দশার প্রভাব কমে। জানেন সেগুলি কী কী? জেনে নিন।

কোন কোন জিনিস দান করে ফল পাবেন?

দেশলাই: এটা খুব ছোট্ট একটা জিনিস হলেও হনুমানজিকে দেশলাই দান করলে খুব শুভ ফল পাওয়া যায়। এটা সাহসিকতা ও একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই প্রতি শনিবার হনুমান মন্দিরে গোপনে এক প্যাকেট দেশলাই দান করতে পারেন, শনিদেবও তুষ্ট হবেন।

তুলসী পাতা: তাছাড়াও দিতে পারেন তুলসী পাতা। হনুমান মন্দিরে গোপনে তুলসী দান করলেও ভালো ফল পাওয়া যায়। ইতিবাচক শক্তিতে ভরে ওঠে। শুধু তাই নয় আর্থিক সমস্যার হাত থেকেও মুক্তি পাওয়া যায়।

লবঙ্গ: শনিবার সকালে স্নানের পর হনুমান মন্দিরে লবঙ্গও দান করতে পারেন। লবঙ্গ মনে শক্তি সঞ্চার করতে সাহায্য করে। হনুমান মন্দিরে লবঙ্গ দান করলে কাজ করার ইচ্ছে ও শক্তি বৃদ্ধি পায়। শান্তিও লাভ করা যায়। জীবনের নানা বাধা দূর হয়।

হলুদ কাপড়: হনুমানের মন্দিরে হলুদ রঙের কাপড় দান করা যেতে পারে। এর প্রভাবে নানা দিক থেকে সুফল লাভ করা যায়। হলুদ কাপড় দান সিদ্ধান্তগ্রহণের ক্ষমতাকে বৃদ্ধি করে। জীবনের নানা সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks