...
...
Next Story

Shani Enters in Revathi Nakshatra: আজই দণ্ডনায়ক শনিদেবের রেবতীতে প্রবেশ! মেষ থেকে মীনে কী প্রভাব?

সেই জায়গা থেকে রেবতী নক্ষত্রে তাঁর গোচর জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। এরফলে ১২ রাশিতে কী প্রভাব পড়ছে, তা দেখা যাক।

Published on: May 17, 2026, 17:00:56 IST
Advertisement

দণ্ডনায়ক শনিদেব আজই রেবতী নক্ষত্রে প্রবেশ করতে চলেছেন। তার প্রভাব ১২ রাশিতেই পড়বে। উল্লেখ্য, জ্যোতিষমতে গ্রহদের মধ্যে শনিদেবের গুরুত্ব বিশেষ। তিনি জাতক জাতিকাকে তাঁর কর্মফল অনুযায়ী দণ্ড, বা ফল দিয়ে থাকেন। সেই জায়গা থেকে রেবতী নক্ষত্রে তাঁর গোচর জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ। এরফলে ১২ রাশিতে কী প্রভাব পড়ছে, তা দেখা যাক।

আজই দণ্ডনায়ক শনিদেবের রেবতীতে প্রবেশ! মেষ থেকে মীনে কী প্রভাব?
আজই দণ্ডনায়ক শনিদেবের রেবতীতে প্রবেশ! মেষ থেকে মীনে কী প্রভাব?

মেষ

জীবনে বড় কোনও বদল হতে পারে। স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে। আয় ব্যয়ের দিক থেকে ব্যবসায় লাভ হতে পারে।

বৃষ

আপনার কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কোনও সরকারি কাজ আপনি হাতে পেতে পারেন। বিদেশ যাওয়ার যোগ আসতে পারে।

মিথুন

আপনার কাজের প্রশংসা হবে। কোনও বিদেশ সংক্রান্ত কাজ আপনার হাতে আসতে পারে।

কর্কট

সাবধানে চলাফেরা করতে হবে। আধ্যাত্মিক দিকে ঝোঁক বাড়বে। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকতে পারে।

সিংহ

কোনও বড় বদল হতে পারে। আর তা কেরিয়ারের দিক থেকে হতে পারে।

কন্যা

কেরিয়ারে আয় বৃদ্ধি হতে পারে। কোনও ইতিবাচক ঘটনা ঘটতে পারে।

তুলা

কাজের সূত্রে কোথাও যেতে পারেন। বিভিন্ন ক্ষেত্র থেকে লাভ আসতে পারে। বিদেশের সঙ্গে জড়িত ব্যবসায় লাভ হতে পারে।

বৃশ্চিক

শিক্ষা ক্ষেত্রে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রের জন্য এই সময়কাল ভালো। তবে খরচা বাড়তে পারে।

কোনও বড় বদল হতে পারে। কোনও স্থান পরিবর্তনের যোগ রয়েছে। যেমনই পরিস্থিতি আসুক, তা মেনে নিতে হবে।

মকর

ভাগ্যের পুরো সঙ্গত পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন।

কুম্ভ

কিছুটা চাপের মানসিক অবস্থা তৈরি হতে পারে। তবে কোনও আটকে থাকা কাজ পুরো হতে পারে। কিছু ক্ষেত্রে সতর্ক হতে হবে। হঠাৎ প্রমোশনের যোগ তৈরি হতে পারে।

মীন

আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কোনও বদল আসতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe