...
...
Next Story

Shani Nakshatra Parivartan 2026: শনিদেব নক্ষত্র পালটাবেন ৪৯ দিন পরে, দুর্ পুজোর ঠিক আগেই পালটাবে এই ৬ রাশির ভাগ্য

Shani Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে 'কর্মফল দাতা' হিসেবে গণ্য করা হয়। কর্মফলদাতা শনিদেব সর্বদা সৎ কর্মের ফল প্রদান করেন। আর সেই শনিদেব দুর্গাপুজোর ঠিক আগেই নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন।

Published on: Aug 21, 2026, 15:56:42 IST
Advertisement

Shani Nakshatra Parivartan 2026: দুর্গাপুজোর আগেই শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে ভাগ্য খুলবে ছ'টি রাশির জাতকদের। শনির অবস্থান পরিবর্তন বা নক্ষত্র পরিবর্তন মানবজীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। গতকালই শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করেছেন। তবে জ্যোতিষীদের গণনা অনুযায়ী, শনি খুব দ্রুত আবারও তাঁর নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। আগামী ৯ অক্টোবর শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবেন।

শনিদেবের নক্ষত্র পরিবর্তনে ভাগ্য চমকাবে অনেকের

কয়েকদিন পরেই নক্ষত্র পালটাবেন শনিদেব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)
কয়েকদিন পরেই নক্ষত্র পালটাবেন শনিদেব। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি করা)

জ্যোতিষীদের মতে, শনি যখন নিজের নক্ষত্রে গোচর করেন, তখন তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই বিশেষ নক্ষত্র পরিবর্তনের ফলে আসন্ন দুর্গাপুজোর আগেই ছ'টি রাশির জাতক-জাতিকার জীবনে এক অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। জেনে নিন কোন কোন রাশি এই তালিকায় রয়েছে।

বৃষ রাশি (Taurus)

বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে কর্মক্ষেত্রে বা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে থাকা কাজগুলি গতি পাবে। নতুন-নতুন সুযোগ আসবে এবং পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। এই সময়ে আত্মবিশ্বাস বাড়বে এবং বিভিন্ন জটিল সমস্যার সমাধান সহজতর হবে।

মিথুন রাশি (Gemini)

দীর্ঘদিন ধরে যে কাজগুলো সফল হওয়ার অপেক্ষায় ছিল, শনির এই নক্ষত্র পরিবর্তনের ফলে তা সম্পূর্ণ হওয়ার পথ প্রশস্ত হবে। চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে যারা কঠোর পরিশ্রম করছেন, তারা ভালো কোনো সুসংবাদ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে।

কন্যা রাশি (Virgo)

তুলা রাশির জাতকদের জন্য সময়টি অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। ৯ অক্টোবরের পর থেকে কর্মক্ষেত্রে কোনও প্রতিদ্বন্দ্বী বা বিরোধী আপনার ক্ষতি করতে পারবে না। বরং বিরোধীদের ওপর আপনার প্রভাব বৃদ্ধি পাবে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং পেশাগত জীবনে বড় ধরনের সাফল্যের সম্ভাবনা রয়েছে।

মকর রাশি (Capricorn)

মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং আর্থিক উভয় ক্ষেত্রেই স্বস্তি নিয়ে আসবে এই পরিবর্তন। স্বাস্থ্যজনিত কোনও পুরনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক ক্ষেত্রে উন্নতির পাশাপাশি ব্যয়ের দিকে কিছুটা নজর দেওয়া প্রয়োজন। সঠিক পরিকল্পনা করলে এই সময়ের পূর্ণ লাভ তোলা সম্ভব।

কুম্ভ রাশি (Aquarius)

কুম্ভ রাশির জাতকদের জন্য মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার সময় এটি। যদি কোনও বিষয়ে উদ্বেগ বা মানসিক চাপ থেকে থাকে, তবে এই পরিবর্তনের পর তা দূর হতে শুরু করবে। নতুন মানুষের সঙ্গে সংযোগ স্থাপিত হবে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe