Shukra Gochar Lucky Rashi: জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রকে দৈত্যদের গুরু বলে মনে করা হয়। আর সেই দৈত্যগুরু শুক্র, ১৯ এপ্রিল বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। ধন, বৈভবের দেবতা শুক্রের এই বৃষ রাশিতে প্রবেশের ফলে একাধিক রাশির ওপর প্রভাব পড়তে থাকবে। শুক্র, বৃষ রাশিতে প্রবেশের ফলে শুরু হবে কেন্দ্র ত্রিকোণ যোগ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাভ পাবেন, দেখা যাক।
বৃষ
শুক্র, বৃষতে প্রবেশ করতেই আপনার লগ্নভাবে এই রাজযোগ তৈরি হবে। কেরিয়ারে উন্নতি হবে। নতুন কোনও সুযোগ আসতে পারে। যার ফলে আপনার আর্থিক দিক মজবুত হলেও হতে পারে। প্রেম জীবনে মাধুর্য আসতে পারে। দাম্পত্য সুখ পাবেন। মান সম্মান বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। তবে কোনও কাজে যদি আলস্য আসে, তাহলে তা থেকে নিজেকে রক্ষা করুন। খরচা বাড়তে পারে, ভালো কোনও সুযোগ আসলে তা হাত থেকে যেতে দেবেন না।
মিথুন
আপনাদের জন্য এই রাজযোগ ইতিবাচক। কেরিয়ারে হতে পারে উন্নতি। প্রমোশনের সঙ্গে সঙ্গে কোনও দায়িত্ব আসতে পারে কাঁধে। সামাজিক প্রতিষ্ঠা বাড়তে পারে। কোনও প্রভাবশালী কারোর সঙ্গে দেখা হতে পারে। চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। তবে চাকরির খোঁজ পেতে সঠিক চেষ্টা ও পরিশ্রম করে যেতে হবে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। কর্মস্থলে আপনার প্রতি কেউ ঈর্ষান্বিত হতে পারে। সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না।
কন্যা
{{/usCountry}}কন্যা
{{/usCountry}}এই রাজযোগ আপনার গোচর কুণ্ডলীতে নবমভাবে তৈরি হচ্ছে। এই সময় আপনি সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন। বিদেশযাত্রা বা উচ্চশিক্ষার যোগ তৈরি হতে পারে। মানসিক শান্তি পেতে পারেন। আটকে থাকা কাজ সম্পন্ন করতে পারেন। বিভিন্ন দিক থেকে আর্থিক রোজগারের রাস্তা খুলে যেতে পারে। এই সময় কোথাও ছোট বা বড় যাত্রা হতে পারে। এই সময় ছাত্ররা বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )