...
...
Next Story

Shukra to enter in mrigshira nakshatra: মে ২০২৬-এ শুক্র যাচ্ছেন মৃগশিরা নক্ষত্রে! পকেট ফুলবে, কপাল খুলবে কাদের?

শুক্রের গোচরের ফলে একাধিক রাশির ভাগ্যে সুখের সময় আসতে চলেছে।

Published on: May 2, 2026, 17:00:28 IST
Advertisement

Astrology: জ্যোতিষশাস্ত্রমতে শুক্র এবার মৃগশিরা নক্ষত্রে যাচ্ছেন। দৈত্যগুরু শুক্রের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৮ মে রাত ৯.৫১ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবেন শুক্র। সেখানে তিনি ২০ মে পর্যন্ত থাকবেন। এরপর তার প্রবেশ আর্দ্রা নক্ষত্রে প্রবেশ। শুক্র ১৪ মে পর্যন্ত বৃষ রাশিতে থাকবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। লাকি কারা দেখে নিন।

মে ২০২৬-এ শুক্র যাচ্ছেন মৃগশিরা নক্ষত্রে! পকেট ফুলবে, কপাল খুলবে কাদের?
মে ২০২৬-এ শুক্র যাচ্ছেন মৃগশিরা নক্ষত্রে! পকেট ফুলবে, কপাল খুলবে কাদের?

সিংহ

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে উন্নতি ডেকে আনতে পারে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। টাকা পয়সা লাভ হবে। বহু দিন ধরে আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে হবে। কোনও কোনও ক্ষেত্রের জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে। সাফল্য পাবেন। তবে , উন্নতির পুরো যোগ তৈরি হবে।

কন্যা

শুক্রের অবস্থান এই রাশির জাতক জাতিকাদের উন্নতির রাস্তা সহজ করবে। ভাগ্যে হু হু করে বৃদ্ধি হবে। যে কাজে আপনি হাত লাগাবেন, সেই কাজেই আপনি লাভ পাবেন। কিছু কাজ সহজে হয়ে যাবে। কিছু কাজের জন্য পরিশ্রম বেশি লাগবে। পরিশ্রম আপনাকে বেশি সাফল্য দেবে। মান সম্মান হু হু করে বাড়বে।

বৃশ্চিক

দাম্পত্য জীবনে যে সমস্যা রয়েছে তা কেটে যাবে। বৈবাহিক জীবনে আগের থেকে ভালোর দিকে যাবে। অনেকের ওপর প্রভাব পড়বে আপনার কথা বার্তার। যে জিনিসের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, তা এবার সাফল্য এনে দেবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe