রাত পোহালেই নববর্ষ। বাংলার ক্যালেন্ডারে পড়বে ১৪৩৩ সাল। বাংলা বছরের প্রথম দিনটি পয়লা বৈশাখ হিসাবে বাংলার ঘরে ঘরে উদযাপিত হয়। দিনভর মিষ্টিমুখ দিয়ে চলে উদযাপন। বাঙালির পাতে পড়ে নানান রকমের পদ, চলে ভুরিভোজ। আর এই পয়লা বৈশাখের দিনটি চলতি বছর ২০২৬ সালে পড়েছে বুধবার। ১৫ এপ্রিল ২০২৬র পরদিন ১৬ এপ্রিল রয়েছে বৈশাখের অমাবস্যার তিথি শুরুর সময়। এই ১৬ এপ্রিল, শুক্রদেব কৃতিকা নক্ষত্রে প্রবেশ করবেন। তাতে লাভের মুখ দেখবেন বহু রাশির জাতক জাতিকারা। শুক্র, ২৭ এপ্রিল পর্যন্ত কৃতিকা নক্ষত্রে থাকবেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন।

সিংহ
চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই লাভদায়ী। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। বেতন বৃদ্ধি, পদন্নোতির সুযোগ আসতে পারে। ব্যবসায় জড়িত লোকজনরা বিভিন্ন দিক থেকে লাভ পেতে পারেন। উচ্চশিক্ষা যাঁরা পেতে চাইছেন, তাঁরা এই সময় ভালো কোনও লাভ পাবেন। গাড়ি বা সম্পত্তি কিছু আসতে পারে। বাবা অথবা পরিবারের বাকি সদস্যদের থেকে কোনও বড় সমর্থন পেতে পারেন। মানসিক শান্তি পেতে পারেন।
মেষ
শুক্র কৃতিকা নক্ষত্রে যেতেই এই রাশি বিশেষ লাভ পেতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। জাতক জাতিকার ব্যক্তিত্বে আলাদা উজ্জ্বলতা আসবে। অনেক পার্থিব সুখ শান্তি পেতে পারেন। আপনার কথা অনেককে ভালো লাগাতে পারে। তাঁরা আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ভবিষ্যতের জন্য ভালো হতে পারে। আপনার আটকে থাকা টাকা হাতে আসতে পারে। দাম্পত্য জীবন ভালো কাটবে। ব্যবসায় লাভ পেতে পারেন।
ধনু
{{/usCountry}}ধনু
{{/usCountry}}ইতিবাচকভাবে আপনার উন্নতি হবে। নতুন চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে। নতুন আইডিয়া আসতে পারে, যা আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দিতে পারে। প্রেমের জন্য এই সময়কাল ভালো। প্রেম জীবনে দেখতে পাবেন উন্নতি। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। তবে দাম্পত্য জীবনকে একটু যত্নে সামলাতে হবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )