জ্যোতিষমতে শুক্রাদিত্য যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে। একদিকে দৈত্য গুরু শুক্র, অন্যদিকে, সূর্যদেব। এই দুই একত্রিত হতেই শুরু হবে শুক্রাদিত্য যোগ। ১৪ এপ্রিল ২০২৬তে শুক্রাদিত্য যোগ শুরু হতে চলেছে। তারফলে একগুচ্ছ রাশির ভাগ্যফলে সুখের দিন আসতে পারে। সূর্য বর্তমানে মীনে রয়েছেন, তিনি মেষে প্রবেশ করবেন ১৪ এপ্রিল, সেখানে তিনি ১৫ মে পর্যন্ত থাকবেন। সেখানেই শুক্র ও সূর্যের যুতি তৈরি হবে। তারফলে একাধিক রাশির ভাগ্যে সুসময় আসতে চলেছে।

মেষ
কোনও কাজে বহু দিন ধরে বাধা তৈরি হলে তা কেটে যাবে। সন্তানের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। এই রাশির পঞ্চমভাব, লক্ষ্মীর স্থান ভালো জায়গায় রয়েছে। এই সময় বিনিয়োগ করলে লাভ পেতে পারেন। আপনার ব্যক্তিত্বে উজ্জ্বলতা আসবে। শিক্ষায় বহুদিন ধরে চলা কোনও বাধা দূর হবে। আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। প্রতিযোগিতামূলক, পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
মিথুন
এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রাদিত্য যোগ খুবই লাভদায়ী হবে। চাকরিতে বেশ কিছু জিনিসের প্রাপ্তি যোগ হলেও হতে পারে। পরিশ্রমের ফল এবার পেতে আরম্ভ করবেন। চাকরির দিক থেকে যশ, পদ প্রতিষ্ঠা, বেতন বৃদ্ধি হতে পারে। সাহস, পরাক্রমের দিক থেকেও বেশ কিছুটা লাভ পেতে পারেন। আপনার সম্পর্ক যোগাযোগের স্কিল বেশ উন্নততর হবে। আপনি অনেক বড় কোনও ব্যবসা করতে পারেন। আপনার কাজের প্রতি আপনার একাগ্রতা থাকবে।
সিংহ
{{/usCountry}}সিংহ
{{/usCountry}}পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আনন্দ উচ্ছ্বাস সঙ্গে আসবে। ধার্মিক কোনও যাত্রায় যেতে পারেন। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। চাকরিরতদের জন্য সময় ভালোর দিকে যাবে। ব্যবসায়ীদের জন্য খুবই মুনাফা হতে পারে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )