...
...
Next Story

Surya Grahan 2026 Date Time: ২০২৬র প্রথম সূর্যগ্রহণ কখন শুরু হচ্ছে? সুতককাল কি লাগু হবে? রইল সময়কাল

এই বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

Published on: Feb 16, 2026 06:01 PM IST
By
Prefer HTon Google
Advertisement

বছরের প্রথম সূর্যগ্রহণ আগামিকাল। ১৭ ফেব্রুয়ারি দেখা যাবে 'রিং অব ফায়ার'। জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র পর্যন্ত, সব ক্ষেত্রেই এই সূর্যগ্রহণ ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে। এই গ্রহণের ফল ১২ রাশির ওপর কতটা পড়বে, কী ঘটতে পারে, কোন অশনি সংকেত আসতে পারে, তা নিয়ে রয়েছে জল্পনা। সেই জায়গা থেকে এই সূর্যগ্রহণ বেশ তাৎপর্যবাহী। মঙ্গলবারের এই সূর্যগ্রহণ ঘিরে আজই দেখে নিন সময়কাল।

সূর্যগ্রহণ কবে রয়েছে?
সূর্যগ্রহণ কবে রয়েছে?

এটা কি ভারতে দেখা যাবে না?

ভারতে বসবাসকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হ'ল এই সূর্যগ্রহণ ভারতে সেভাবে দৃশ্যমান হবে না। অর্থাৎ, দেশে বসবাসকারী মানুষ এবার সরাসরি চোখে 'রিং অফ ফায়ার' দেখতে পারবেন না। তবে, বিশ্বের অন্যান্য অংশে বসবাসকারী লোকেরা এটি সরাসরি দেখতে সক্ষম হবেন এবং ভারতের লোকেরা অনলাইন লাইভ স্ট্রিমের মাধ্যমে এটি অনুসরণ করতে পারবেন।

ভারতীয় সময়

সূর্যগ্রহণের সময় (IST) সূর্যগ্রহণের সময় ভারতে রয়েছে বিকেলের দিকে। এই সূর্যগ্রহণ আংশিকভাবে বিকেল ৩:২৬ এ শুরু হবে (IST) অ্যানুলার ফেজ অর্থাৎ 'রিং অফ ফায়ার' শুরু হবে বিকেল ৫:১২ টায় (IST) সূর্যগ্রহণের সবচেয়ে সুন্দর এবং শীর্ষ সময় বিকেল ৫:৪২ এ (IST), পূর্ণগ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭:৫৭ এ (IST)। পূর্ণগ্রহণ ২ ঘন্টারও বেশি সময় ধরে চলবে।

এই সূর্যগ্রহণ কোথায় দেখা যাবে?

অ্যান্টার্কটিকার কিছু অংশে এই বলয়াকার সূর্যগ্রহণ প্রধানত দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। বিশেষ ব্যাপার হলো, অ্যান্টার্কটিকার কনকর্ডিয়া স্টেশন এটি দেখার জন্য সেরা জায়গা বলে মনে করা হয়। যাইহোক, এই জায়গাটি বিশ্বের শীতলতম স্থানগুলির মধ্যে একটি, যেখানে তাপমাত্রা মাইনাসে নেমে যায়। ভারতে গ্রহণ না দেখা যাওয়ায় সুতক বা প্রথাগত সতর্কতার প্রয়োজন হবে না। সূতক সাধারণত সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে ঘটে। ফলত, ভারতে এই সূর্যগ্রহণের সুতককাল কার্যকরী হবে না। ফেব্রুয়ারি মাসের এই সূর্যগ্রহণ ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ। এরপর রয়েছে মার্চে চন্দ্রগ্রহণ। যা ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe