...
...
Next Story

Astrology Tips: এই সব দেবতার মূর্তি একসঙ্গে রাখছেন কি? সুখ ফেরাতে রইল শাস্ত্রমত

কিন্তু জানেনে কি এমন অনেক বিগ্রহ আছে যে একসঙ্গে রাখা উচিত নয়? বেশ কিছু ঠাকুরের মূর্তি বা ছবি রয়েছে যা একসঙ্গে রাখতে নেই। এতে ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জেনে নিন তা কী কী?

Published on: Dec 29, 2025 03:26 PM IST
Advertisement

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই ঠাকুর আসনে বহু দেবদেবীর মূর্তি ও ছবি রাখা হয়। অনেকেই কোনও তীর্থক্ষেত্রে ঘুরতে গেলে ঠকুরের বিগ্রহ বা ছবি আনেন। আর সেই সব মূর্তিও স্থান পায় ঠাকুরাসনে। কিন্তু জানেনে কি এমন অনেক বিগ্রহ আছে যে একসঙ্গে রাখা উচিত নয়? বেশ কিছু ঠাকুরের মূর্তি বা ছবি রয়েছে যা একসঙ্গে রাখতে নেই। এতে ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে। জেনে নিন তা কী কী?

ঠাকুরের আসনে কোন কোন বিগ্রহ একসঙ্গে রাখা উচিত নয়?

এই সব দেবতার মূর্তি একসঙ্গে রাখা নিষেধ! ফল হতে পারে মারাত্মক
এই সব দেবতার মূর্তি একসঙ্গে রাখা নিষেধ! ফল হতে পারে মারাত্মক

হনুমানজি ও শনিদেব: বাড়ির ভিতরে কখনওই শনিদেবের বিগ্রহ বা ছবি রাখা উচিত নয়। তাই কেউই সেভাবে বাড়িতে গ্রহরাজের মূর্তি রাখেন না। তবে বাড়ির বাইরেরও কোনও মন্দিরেও শনিদেব ও হনুমানজির মূর্তি একসঙ্গে রাখা উচিত নয়। এতে শক্তি প্রবাহের ভারসাম্যে বিঘ্ন ঘটতে পারে।

শিবলিঙ্গ: শাস্ত্রমতে শিবলিঙ্গকে অন্যান্য বিগ্রহের সঙ্গে একই সিংহাসনে না রাখাই ভালো। বিশেষ করে মা কালী, দুর্গা প্রভৃতি শিবলিঙ্গের সঙ্গে রাখা উচিত নয়। কারণ শিবলিঙ্গে প্রচুর শক্তি সঞ্চিত থাকে। তাই অন্য কোনো শক্তির বিগ্রহের সঙ্গে রাখা ঠিক না। এতে ভালোর বদলে খারাপ প্রভাব পড়ে বাড়িতে।

একই ঠাকুরের নানা রূপ: অনেকেই বাড়িতে নানা ধরনের গণেশের মূর্তি রাখেন। কিন্তু এই সব মূর্তির কাজ আলাদা আলাদা তাই সেই সব মূর্তি এক সঙ্গে থাকলে নানা সমস্যা দেখা দিতে পারে। কিন্তি অনেকেরই শখ থাকে নানা রকমের গণেশের মূর্তির। সেক্ষেত্রে মূর্তিগুলো কখনওই এক জায়গায় রাখা উচিত নয়।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe