...
...
Next Story

সূর্য, বুধ সহ একগুচ্ছ গ্রহ জোট বাঁধছে! ১২ রাশিতে তুলকালাম প্রভাব, কার ভাগ্যে কী?

একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন, দেখে নিন।

Published on: Apr 5, 2026, 23:25:46 IST
Advertisement

গ্রহ গোচরের ফলে একাধিক রাশির ভাগ্যফলে প্রভাব পড়ে। আসন্ন সময়, মঙ্গল মীন রাশিতে যাচ্ছেন। সূর্য আর দণ্ডনায়ক শনিদেব মীন রাশিতে রয়েছেন, এপ্রিলে বুদ্ধির দাতা বুধও মীন রাশিতে যাচ্ছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন, দেখে নিন।

গ্রহ গোচরের ফলে লাকি কারা, দেখে নিন।
গ্রহ গোচরের ফলে লাকি কারা, দেখে নিন।

এই যুতির ফলে ১২ রাশিতেই প্রভাব পড়তে চলেছে। আর তা এপ্রিলের শুরু থেকেই পড়বে।

মেষ

খরচা বাড়বে, বিদেশ সম্পর্কিত কোনও কাজের সঙ্গে কাজে সাফল্য পাবেন। মানসিক শান্তি ধরে রাখতে হবে।

বৃষ

আয় বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগের যোগ তৈরি হচ্ছে। বন্ধুদের থেকে কোনও লাভ পেতে পারেন।

মিথুন

আয়ের নতুন নতুন সূত্র পেতে পারেন। বন্ধুদের থেকে লাভ পাবেন। প্রমোশন, বা নতুন চাকরির সুযোগ পাবেন। অফিসারদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের লাভের যোগ রয়েছে।

কর্কট

এই সময় ভাগ্যের যোগ্য সঙ্গত পাবেন। ধর্ম, কর্মের দিক থেকে কোথাও যেতে পারেন। আধ্যাত্মে রুচি হবে।

সিংহ

সময়টা চ্যালেঞ্জে ভরা থাকতে পারে। স্বাস্থ্যের খেয়াল রাখুন।

কন্যা

ব্যবসায় সুযোগ পাবেন। বৈবাহিক জীবন বোঝাপড়ার দিকে যাবে। বিবাহিত জীবনে ভালো সময় আসবে। অবিবাহিতদের বিয়ের যোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন ডিলের প্রস্তাব আসতে পারে।

শত্রুর ওপর বিজয় আসবে। প্রতিযোগিতায় জীততে পারেন। চাকরিতে সাফল্য আসবে। কোর্ট কাছারির মামলায় জয় আসতে পারে।

বৃশ্চিক

প্রেম, সন্তান, আর সৃষ্টিশীলতার দিক থেকে ব্যাপক লাভ পেতে পারেন। যে সমস্ত দম্পতি সন্তান প্রাপ্তিতে ইচ্ছুক, তাঁরা এতে লাভ পেতে পারেন।

ধনু

এই সময় পারিবারিক সুখ সম্পত্তি পেতে পারেন। পরিবার বা বাড়িঘর সংক্রান্ত কোনও তথ্য আপনার হিতে যাবে। আপনি কোনও গাড়ি বা বাড়ি কিনতে পারেন।

মকর

আপনার সাহস, পরাক্রম, দেখানোর সময়কাল এখনই। এই সময় সংযোগ ভালো হবে। বিদেশের সঙ্গে জড়িত কাদে লাভ পাবেন।

কুম্ভ

পারিবারিক বিষয়ে ভারসাম্য পাবেন। কোথাও আটকে থাকা টাকা হাতে পাবেন।

মীন

ব্যক্তিত্বে বড় পরিবর্তন আসবে। আত্মবিশ্বাস বাড়বে। জীবন নতুন দিশায় এগোবে। মান সম্মানের প্রাপ্তি হবে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe