...
...
Next Story

যে কোনও শুভ অনুষ্ঠানে আঁকা হয় স্বস্তিকা, জানেন এর তাৎপর্য কি?

যে কোন শুভ কাজ অথবা পূজোর ক্ষেত্রে স্বস্তিকা চিহ্ন আঁকা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই চিহ্নটি ছাড়া শুভ কাজের সূচনা হওয়া অসম্পূর্ণ। স্বস্তিকা সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয় তাই পুজো থেকে শুরু করে যে কোনও আচার অনুষ্ঠানে এই চিহ্নটি ব্যবহার করতে দেখা যায়।

Published on: Dec 24, 2025 07:00 PM IST
Advertisement

যে কোনও শুভ কাজ অথবা পুজোর ক্ষেত্রে স্বস্তিকা চিহ্ন আঁকা ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই চিহ্নটি ছাড়া শুভ কাজের সূচনা হওয়া অসম্পূর্ণ। স্বস্তিকা সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয় তাই পুজো থেকে শুরু করে যে কোনও আচার অনুষ্ঠানে এই চিহ্নটি ব্যবহার করতে দেখা যায়।

স্বস্তিকা চিহ্নের পৌরাণিক তাৎপর্য

যে কোনও শুভ অনুষ্ঠানে আঁকা হয় স্বস্তিকা
যে কোনও শুভ অনুষ্ঠানে আঁকা হয় স্বস্তিকা

স্বস্তিকা চিহ্নকে সুদর্শন চক্রের প্রতি হিসাবে বিবেচনা করা হয়। এটি ছাড়া হিন্দুদের কোনও শুভ কাজ সম্পন্ন হয় না। এটি সত্য, অনন্তকাল, শান্তি, ঐশ্বরিক সৌন্দর্যের প্রতীক। এই চিহ্ন ইতিবাচক এবং যোগ চিহ্নকেও নির্দেশ করে যা সমৃদ্ধি এবং অগ্রগতির প্রতি হিসেবে বিবেচিত হয়। এর পাশের চারটি বিন্দু ভারসাম্য এবং সম্প্রীতির প্রতিনিধিত্ব করে।

স্বস্তিকার চারটি বাহুর রহস্য

শাস্ত্র অনুযায়ী যখন স্বস্তিকা আঁকা হয় তখন এর চারটি বাহু সমান এবং সমান্তরাল থাকে। এই চারটি বাহু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় ইঙ্গিত বহন করে। চারদিকের চারটি বাহু চারটি বেদের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয়। এছাড়া এই চারটি বাহু ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ এই চারটি গুণকেও প্রতিনিধিত্ব করে। গনেশ পুরাণ অনুযায়ী স্বস্তিকা হল স্বয়ং ভগবান গণেশের রূপ তাই এই স্বস্তিকা অঙ্কন করে যে কোনও কল্যাণমূলক কাজ শুরু করা হয়।

স্বস্তিকার সঙ্গে বাস্তু দোষের সম্পর্ক

কুদৃষ্টি থেকে রক্ষা, ব্যবসায় সাফল্য পেতে চাইলে এই স্বস্তিকা আপনি আপনার বাড়িতে অঙ্কন করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনি যেখানে বসে কাজ করেন সেই উত্তর-পূর্ব দিকে টানা সাতটি বৃহস্পতিবার শুকনো হলুদ দিয়ে স্বস্তিকা প্রতীক যদি এঁকে রাখতে পারেন তাহলে সেটি লাভজনক বলে মনে করা হয়।

এছাড়া নতুন বাড়ি বা আপনার সংসারকে কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য কালো কয়লা দিয়ে স্বস্তিকা এঁকে রাখতে পারেন। এটি আপনার বাড়িকে কুদৃষ্টি অথবা যে কোনও ভূত প্রেত অথবা অপদেবতার হাত থেকে রক্ষা করে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe