...
...
Next Story

পৌষে এই সব কাজ করলেই হবে মহাবিপদ! শুভ ফল পেতে পিঠেপুলির মাসে মেনে চলুন এই সব নিয়ম

পৌষ মাসে সূর্য অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি অবস্থান করলে শুভ কোনও কাজ না করাই ভালো। তাছাড়াও এমন বেশ কিছু কাজ আছে যা এই মাসে করা উচিত নয়। তবে সেই সব কাজের পরিবর্তে এমন কিছু কাজ আছে যা করলে ভালো ফল পাওয়া যায়। জানেন সেগুলি কী কী? দেখে নিন।

Published on: Dec 24, 2025, 18:00:36 IST
Advertisement

পৌষ শুরু হয়ে গিয়েছে। এই মাস থেকেই যেমন বাংলার ঘর মজবে নলেন গুড় আর পিঠে সুবাসে। অন্যদিকে এই মাসে কোনও শুভ কাজ করা যাবে না, কারণ এই মাসটি মল মাস। এটি ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

পৌষে এই সব কাজ করলেই হবে মহাবিপদ! শুভ ফল পেতে পিঠেপুলির মাসে মেনে চলুন এই সব নিয়ম
পৌষে এই সব কাজ করলেই হবে মহাবিপদ! শুভ ফল পেতে পিঠেপুলির মাসে মেনে চলুন এই সব নিয়ম

পৌষ মাসে সূর্য অবস্থান করে ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি অবস্থান করলে শুভ কোনও কাজ না করাই ভালো। তাছাড়াও এমন বেশ কিছু কাজ আছে যা এই মাসে করা উচিত নয়। তবে সেই সব কাজের পরিবর্তে এমন কিছু কাজ আছে যা করলে ভালো ফল পাওয়া যায়। জানেন সেগুলি কী কী? দেখে নিন।

পৌষ মাসে কী কী কাজ করলে ভালো ফল মেলে?

১)পৌষ মাস জুড়ে ভগবান বিষ্ণু ও কৃষ্ণের আরাধনা করলে খুব ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। এতে জীবনের দুঃখ কমে, শান্তি আসে।

২) ভগবান বিষ্ণু ও কৃষ্ণের প্রিয় বৃক্ষ তুলসী। তাই সকাল ও সন্ধ্যায় তুলসীগাছের পুজো করে তাতে প্রদীপ জ্বালালে খুব ভালো ফল মেলে। সকালবেলা তুলসীগাছে জল দিতে ভুলবেন না।

৩) পৌষ মাসে প্রতি দিন সূর্যদেবকে সূর্যোদয়ের সময় জল অর্পণ করলে ভালো ফল পাওয়া যায়।

৫) পৌষ মাসের প্রতি সপ্তাহের যে কোনও একটি দিন নিরামিষ আহার গ্রহণ করা ভালো। তাতে মাছ,মাংস, ডিম থেকে পেঁয়াজ রসুনও খাওয়া উচিত না।

পৌষ মাসে কী কী কাজ না করাই ভালো?

১) এই মাসটি মল মাস তাই শুভ অনুষ্ঠান, যেমন বিয়ে, পাকা কথা, আশীর্বাদ, অন্নপ্রাশন প্রভৃতি না করাই ভালো। এমনকী গৃহপ্রবেশও করা উচিত নয়।

২) এই মাসে শ্রীবিষ্ণু ও শ্রীকৃষ্ণের পুজোর জন্য শুভ তাই এই মাসে তুলসীগাছ থেকে পাতা ছেঁড়া একেবারেই উচিত নয়। এতে বিষ্ণুদেব রুষ্ট হন। তাই পৌষ মাসে বাড়িতে থাকা তুলসীগাছকে কোনও আঘাত করবেন না।

৩) পৌষ যেহেতু মল মাস তাই বাড়িঘর কেনা, জমি কেনা, কোনও চুক্তিতে স্বাক্ষর করা জাতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভালো।

৪) এই মাসে কোনও দুঃস্থ ব্যক্তিদের নিজের সাধ্যমতো সাহায্য ও দান করতে পারেন।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks