...
...
Next Story

বাড়ি সাজান এই ৪ মূর্তি দিয়ে ঘরে আসবে সুখ-সমৃদ্ধি! টাকা গুণে শেষ করা যাবে না

বাড়ি সাজানোর জন্য অনেকেই বাড়িতে নানা মূর্তি রাখেন। কেউ কেউ তো ঘুরতে গেলেও নানা জায়গা থেকে নানা মূর্তি কিনে আনেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘর সাজানোর সময় সৌন্দর্যের পাশাপাশি শুভ-অশুভের দিকেও খেয়াল রাখা উচিত। ঘর সাজানোর জন্য এমন কিছু জিনিস ব্যবহার করা উচিত যা, সৌভাগ্যও বয়ে আনবে।

Published on: Dec 31, 2025, 19:00:49 IST
Advertisement

বাড়ি সাজানোর জন্য অনেকেই বাড়িতে নানা মূর্তি রাখেন। কেউ কেউ তো ঘুরতে গেলেও নানা জায়গা থেকে নানা মূর্তি কিনে আনেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে ঘর সাজানোর সময় সৌন্দর্যের পাশাপাশি শুভ-অশুভের দিকেও খেয়াল রাখা উচিত। ঘর সাজানোর জন্য এমন কিছু জিনিস ব্যবহার করা উচিত যা, সৌভাগ্যও বয়ে আনবে। বাস্তুশাস্ত্র অনুসারে, এই চারটি মূর্তি বাড়িতে রাখলে যেমন ঘরের সৌন্দর্য তো বাড়বেই তেমন মা লক্ষ্মীও কৃপা করবেন। ঘরে অর্থ প্রবাহ হবে। জেনে নিন এই ৪ মূর্তির বিষয়।

বাড়ি সাজান এই ৪ মূর্তি দিয়ে ঘরে আসবে সুখ-সমৃদ্ধি! টাকা গুণে শেষ করা যাবে না
বাড়ি সাজান এই ৪ মূর্তি দিয়ে ঘরে আসবে সুখ-সমৃদ্ধি! টাকা গুণে শেষ করা যাবে না

কামধেনুর মূর্তি: বাড়িতে কামধেনুর মূর্তি রাখা খুবই শুভ। এটি ঘরে ইতিবাচকতা বৃদ্ধি করতে সাহায্য করে। ভাগ্য ভালো হয়। সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং প্রাচ্যুর্য আসে। শুধু কী তাই আর্থিক সমস্যা দূর হয়। কর্মজীবনেও আসে উন্নতি। কিন্তু বিষয় হল ঘরের কোন দিকে এই মূর্তি রাখা উচিত? উত্তর-পূর্ব বা পূর্ব দিকে কামধেনুর মূর্তি রাখা সবচেয়ে শুভ।

কচ্ছপের মূর্তি: বাস্তু অনুসারে, কচ্ছপের মূর্তি বাড়ির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে কচ্ছপের মূর্তি স্থাপন করা হয়, সেখানে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হয়। কূর্ম অবতারের এই মূর্তি সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভেও সহায়ক। বসার ঘরে কচ্ছপের মূর্তি স্থাপন করা যেতে পারে। এতে অর্থকষ্ট দূর হয়। শোওয়ার ঘরে, অফিস ডেস্কে বা বসার ঘরে উত্তর দিকে মুখ করে রাখলে সর্বাধিক ফল পাওয়া যায়।

হাতির মূর্তি: বাস্তু অনুসারে হাতি শক্তি, সমৃদ্ধি এবং জ্ঞানের প্রতীক। এই মূর্তি ঘরের সৌন্দর্য বৃদ্ধি তো করেই পাশাপাশি দূর হয় বাস্তুদোষ। সংসারে আসে শান্তি। শোবার ঘরে রুপোর হাতি রাখলে রাহুর নেতিবাচক প্রভাব দূর করা যায়। আর্থিক অনটন থেকেও মুক্তি পাওয়া যায়।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks