বৈশাখ মাস শুরু হয়েছে। আর আজ লক্ষ্মীবার বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাচ্ছে বাংলা বছরের প্রথম অমাবস্যা। ২০২৬ সালের বৈশাখ অমাবস্যার তিথি আজ ২ বৈশাখ থেকে শুরু। ১৬ এপ্রিল ২০২৬ এ তিথি শুরু হলেও, এই বৈশাখ অমবস্যা পালিত হবে ১৭ এপ্রিল ২০২৬ এ। এই দিনের শুভ মুহূর্ত, ব্রহ্ম মুহূর্তগুলি দেখে নিন।

একটি মত বলছে, বৈশাখ অমাবস্যার তিথি আজ ১৬ এপ্রিল রাত ৮.১১ মিনিটে শুরু হবে, আর ১৭ এপ্রিল বিকেল ৫.২১ মিনিটে এই অমাবস্যা তিথি শেষ হবে। যেহেতু সূর্যোদয়ের নিরিখে হিন্দুদের নানান উৎসবের দিনক্ষণ ধার্য হয়, তাই ১৭ এপ্রিলকেই বেছে নেওয়া হবে বৈশাখ অমাবস্যার তিথি হিসাবে। সেই মতো, ১৭ এপ্রিল শুক্রবার এই তিথি পড়ছে।
অমাবস্যার দিনে হিন্দু মান্যতা অনুসারে অনেকেই স্নানের পর দান করেন। সেই অনুযায়ী স্নান ও দানের জন্য ব্রহ্ম মুহূর্তকে বেছে নেন। দেখে নিন বৈশাখের এই অমাবস্যা তিথিতে ১৭ এপ্রিল কখন পড়ছে ব্রহ্ম মুহূর্ত ও কখন পড়ছে অভিজিৎ মুহূর্ত।
ব্রহ্ম মুহূর্ত ভোর ৪ টে ১৫ মিনিটে শুরু হবে। শেষ হবে ৫.০৯ মিনিটে। এই সময় স্নান ও পুজোর জন্য শুভ সময় রয়েছে। অভিজিৎ মুহূর্ত দুপুর ১১.৫৫ মিনিট থেকে ১২.৪৭ মিনিট পর্যন্ত রয়েছে। এই সময় দান, পূণ্য আর ভগবানের পুজো করা শুভ বলে মনে করা হয়।
বৈশাখ অমাবস্যার প্রধান তাৎপর্য হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ করলে প্রয়াত আত্মাদের শান্তি লাভ হয়। এই দিনে দরিদ্র ও অভাবীদের খাদ্য, বস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এমনটা করলে জীবনে ইতিবাচক ফল ও আশীর্বাদ আসে।
{{/usCountry}}বৈশাখ অমাবস্যার প্রধান তাৎপর্য হল পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ ও শ্রাদ্ধ করলে প্রয়াত আত্মাদের শান্তি লাভ হয়। এই দিনে দরিদ্র ও অভাবীদের খাদ্য, বস্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দান করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এমনটা করলে জীবনে ইতিবাচক ফল ও আশীর্বাদ আসে।
{{/usCountry}}(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )