Vastu Tips for Marigold: বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কি গাঁদাফুলের গাছ কোনদিকে পোঁতা শুভ? সমৃদ্ধি পেতে টিপস রইল

বাস্তু টিপসে দেখে নিন গাঁদা ফুলের গাছ নিয়ে কিছু তথ্য।

Published on: Nov 14, 2025, 18:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাস্তুশাস্ত্রমতে গাছ নিয়ে একাধিক পরামর্শ দেওয়া হয়। সংসারে সমৃদ্ধি ও সুখ ধরে রাখার জন্য বাস্তুশাস্ত্রমতে একাধিক পরামর্শ দেওয়া হয়ে থাকে। তারই মধ্যে পড়ে গাছ। গাছ বাড়িতে লাগাবেন কোথায় তা নিয়ে বাস্তুশাস্ত্রমতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়ে থাকে। বাস্তুমতে, কিছু গাছ এমন রয়েছে যা গৃহস্থে সমস্যা তৈরি করে। আর কিছু গাছ এমন রয়েছে, যা সংসারে বয়ে আনে সুখের জোয়ার। দেখে নিন, বাস্তুশাস্ত্রমতে গাঁদা গাছ সম্পর্কে কী কী বলা হচ্ছে।

বাস্তুশাস্ত্র টিপস গাঁদা গাছ লাগানোর জন্য।
বাস্তুশাস্ত্র টিপস গাঁদা গাছ লাগানোর জন্য।

বাস্তুমতে বলা হচ্ছে, গাঁদা গাছ বাড়িতে লাগালে তা সেভাবে অসুভ ফল দেয় না। তবে তা কোনদিকে গাঁদা গাছ লাগাচ্ছেন তা গুরুত্বপূর্ণ। রইল গাঁদা গাছ নিয়ে বাস্তুশাস্ত্রমতে পরামর্শ।

গাঁদা গাছ কোনদিকে লাগাবেন?

বাস্তুশাস্ত্রমতে গাঁদা গাছ উত্তরপূর্ব দিকে ঈশান কোণে লাগানো শুভ। কারণ এই দিশা যেকোনও ইতিবাচক এনার্জিকে ঘরে আনে। ফলত, সেই দিকেই গাঁদা গাছ লাগানো শুভ। যদি বাড়িতে ঈশান কোণে গাঁদা গাছ লাগাতে না পারেন, তাহলে বাড়ির উত্তর দিকে, কিম্বা বাড়ির পূর্ব দিকে এই গাছ লাগাতে পারেন। এতে সংসারে সুখ শান্তি থেকে যায়। ঘরে আসে সমৃদ্ধি।

( ফরিদাবাদের আল ফালার সন্দেহভাজন ৩ ডাক্তারদের কোন সুইস অ্যাপে যোগাযোগ ছিল? চলত সন্ত্রাসী প্লটের প্ল্যান!)

( ফরিদাবাদের আল ফালার সন্দেহভাজন ৩ ডাক্তারদের কোন সুইস অ্যাপে যোগাযোগ ছিল? চলত সন্ত্রাসী প্লটের প্ল্যান!)

গাঁদা ফুলের মালা

বাড়ির সদর দরজায় গাঁদা ফুলের মালা লাগানো শুভ বলে মনে করা হয়। নেতিবাচক যেকোনও এনার্জিকে এই গাঁদা ফুলের মালা বাড়িতে ঢোকার থেকে রুখে দেয়। বাড়িতে আনে ইতিবাচক এনার্জি। ফলত, সাফল্যের রাস্তা প্রশস্ত হয় বলে মনে করেন বহু বাস্তুশাস্ত্রবিদ।

কোনদিকে গাঁদা ফুলের চারা লাগাবেন না?

বাড়ির পশ্চিম দিকে গাঁদা ফুলের চারা লাগানো শুভ নয়। দক্ষিণ দিকেও গাঁদা ফুলের চারা লাগানো বেশ অশুভ বলে মনে করা হয়। এর ফলে ঘরে আসে নানান রকমের নেতিবাচক এনার্জি। এমনই মত বাস্তুশাস্ত্রের। এছাড়াও বাড়ির রান্নাঘর বা বাথরুমের কাছে গাঁদা ফুলের চারা লাগানো শুভ নয় বলে মনে করা হয়। ফুল যাতে না শুকিয়ে যায় সেদিকে রাখতে হবে খেয়াল।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)