আয় মোটামুটি ভালোই। সংসার সুখস্বাচ্ছন্দ্যে চালিয়ে নেওয়া যায়। কিন্তু মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। অনেকেরই এমন জলের মতো টাকা বেরিয়ে যেতে থাকে। কিছুতেই সঞ্চয় করে উঠতে পারেন না তাঁরা। এই পরিস্থিতিতে সঞ্চয় বাড়াতে হলে কিছু বাস্তু টিপস মেনে চলতে পারেন। এতে পকেটের টাকার উপর কুনজর পড়বে না। পাশাপাশি মাসের শেষে ব্যাংকে একটি ভালো অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবেন। দেখে নিন কোন কোন বাস্তু টিপস মেনে চললে আদতে উপকার পাবেন।
বাস্তু টিপসে বাড়বে সঞ্চয়

১. উত্তর দিককে সক্রিয় করুন - ঘরের উত্তর দিক হল বাস্তুমতে কুবেরের স্থান। তাই ঘরের উত্তর-পূর্বক ও উত্তর দিক সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন এই দুই স্থান আবর্জনা মুক্ত রাখলে ঘরে অর্থের আগমন ঘটে এবং সঞ্চয় বাড়ে। পাশাপাশি ঘরে যেই আলমারিতে টাকা রাখেন, সেই আলমারিটিকেও উত্তর দিকে মুখ করে রাখুন। এতে কুবেরের আশীর্বাদে সংসারে ধন-সম্পদের আগমন ঘটে।
২. বাড়ির প্রধান দরজা ও প্রবেশদ্বার - বাড়ির প্রধান দরজা বা প্রবেশদ্বারের সামনের অংশ সব সময় পরিচ্ছন্ন রাখুন। প্রবেশদ্বারের সামনে জুতো রাখা উচিত নয়। তাই জুতোর জন্য একটি আলাদা এক তাক রাখুন একপাশে। অথবা জুতো একটি সাইডে সরিয়ে রাখুন।অতিথি এলে তাদেরকেও একই কাজ করতে বলুন। ঘরের প্রবেশদ্বারে লক্ষ্মী-গণেশের মূর্তি রাখতে পারেন।
আরও পড়ুন - বাস্তুশাস্ত্রমতে দোকানের সামনে কোন ৩ জিনিস না থাকা শুভ? রইল বিশেষ টিপস
আরও পড়ুন - দণ্ডনায়ক শনিদেব ঘোরাবেন খেলা! ২০২৬ সালে সৌভাগ্যের জোয়ার কাদের?
{{/usCountry}}আরও পড়ুন - দণ্ডনায়ক শনিদেব ঘোরাবেন খেলা! ২০২৬ সালে সৌভাগ্যের জোয়ার কাদের?
{{/usCountry}}৩. খারাপ কল সারিয়ে নিন - ঘরে কোন কল খারাপ হয়ে থাকলে সেটি সঙ্গে সঙ্গে সারিয়ে নিন। খারাপ কল থেকে ছড়িয়ে পড়া জল সংসারের দুর্ভাগ্যের সংকেত। তাই এমন কোন কল বা জলাধার থাকলে সেটি দ্রুত সারিয়ে নিতে হবে।
৪. আলমারিতে মা লক্ষ্মীর ছবি - যে আলমারিতে টাকা রাখেন, সেই আলমারির উপরে মা লক্ষ্মীর একটি ছবি রাখুন। এতে সঞ্চয়ের পরিমাণ মাসের শেষে বৃদ্ধি পাবে। তেমন দরকার হলে আলমারির লকারের উপরেও মা লক্ষ্মীর ছবি রাখতে পারেন।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।