জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, বৈভব এবং প্রেমের কারক হিসেবে গণ্য করা হয়। আগামী মার্চের শুরুতেই তথা দোলের ঠিক আগেই শুক্রদেব অবস্থান পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষীদের মতে, মীন রাশি হল শুক্রের উচ্চ রাশি। যখন শুক্র নিজের উচ্চ রাশিতে প্রবেশ করে, তখন বিশেষ এক রাজযোগের সৃষ্টি হয়, যাকে বলা হয় 'মালব্য রাজযোগ'। এই রাজযোগের প্রভাবে কয়েকটি কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। দোলের ঠিক আগে শুক্রের এই গোচর অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে।
মালব্য রাজযোগ কী? গুরুত্ব কী?

পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে মালব্য রাজযোগ অন্যতম। যখন শুক্র কুন্ডলীর কেন্দ্র ভাবে বৃষ, তুলা অথবা মীন রাশিতে অবস্থান করে, তখন এই রাজযোগ গঠিত হয়। আগামী ২ মার্চ রাত ১ টা ১ মিনিটে শুক্র কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবেন। আগামী ২৬ মার্চ পর্যন্ত সেখানে অবস্থান করবেন। মীন রাশিতে শুক্র অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। যা জাতককে বিলাসিতা, সৃজনশীলতা এবং আর্থিক স্বচ্ছলতা প্রদান করে।
কোন কোন রাশির ভাগ্যে ঘুচে সুখের দিন ফিরবে?
১) বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এই গোচর একপ্রকার আশীর্বাদ। শুক্র এই রাশির একাদশ ভাবে অবস্থান করবেন, যা সরাসরি আয় বা লাভের ঘর। এই সময়ে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যাঁরা অংশীদারিত্বের ব্যবসা করছেন, তাঁদের মুনাফা দ্বিগুণ হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সময়টি খুব রোমান্টিক কাটবে।
২) কর্কট রাশি:
{{/usCountry}}২) কর্কট রাশি:
{{/usCountry}}কর্কট রাশির জাতকদের জন্য মালব্য রাজযোগ ভাগ্যস্থানে বা নবম ভাবে ঘটবে। এর ফলে দীর্ঘদিনের অমীমাংসিত আইনি জট কেটে যাবে। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, তাঁদের স্বপ্নপূরণ হতে পারে। পারিবারিক জীবনে শান্তি ফিরবে এবং বাবার দিক থেকে বিশেষ সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
৩) ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই রাজযোগ চতুর্থ ভাবে সৃষ্টি হবে। এর ফলে স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তনের পরিকল্পনা থাকলে এই সময়টি উপযুক্ত। চাকরিতে স্থিতিশীলতা আসবে এবং যাঁরা রিয়েল এস্টেট বা সাজসজ্জার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা বড় কোনও ডিল পেতে পারেন।
৪) মীন রাশি:
মীন রাশিতেই শুক্রের এই গোচর ঘটবে, তাই এই রাশির জাতকরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। আপনার ব্যক্তিত্বে এক অন্যরকম আকর্ষণ তৈরি হবে। দীর্ঘদিনের শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে। শিল্পী এবং সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি সোনালী সময় হতে চলেছে।
৫) বৃশ্চিক রাশি:
বৃশ্চিক রাশির পঞ্চম ভাবে শুক্রের অবস্থান সন্তানদের দিক থেকে সুসংবাদ বয়ে আনবে। মনোবাসনা পূর্ণ হতে পারে। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা থাকলেও সাবধানে বিনিয়োগ করা উচিত। শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ রয়েছে।