সাপ্তাহিক রাশিফলে আগামী সপ্তাহে ১৩ থেকে ১৯ এপ্রিলের সময়কালের মধ্যে ১২ রাশির ভাগ্যফলের গণনা হয়ে থাকে। জ্যোতিষমতে প্রতিটি সপ্তাহে ১২ রাশির ভাগ্যে কী রয়েছে, তার আভাস দেয় এই সাপ্তাহিক রাশিফল। এদিকে, সামনের সপ্তাহে রয়েছে নববর্ষ। পয়লা বৈশাখের এই সপ্তাহটিতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাকি, দেখে নিন।

১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে বিরাজ করবেন, যেখানে থাকবেন শুক্র। এছাড়াও মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহতে কেতু কুম্ভ রয়েছে। এই সপ্তাহে আবার চন্দ্র, কুম্ভ, মীন, মেষ হয়ে বিরাজ করবেন।
বৃষ
এই সপ্তাহে গাড়ি, বাড়ি কিছু কেনার ক্ষেত্রে লাভ এলেও আসতে পারে। কোনও শুভ কাজে খরচা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। তবে কোনও রকমের বিনিয়োগ থেকে হতে পারে লাভ। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। ব্যবসায়িক সময় ভালো কাটবে। সন্তান সম্পর্কে কোনও সুখবর পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।
কর্কট
বিভিন্ন দিক থেকে কপালে আসতে পারে ভালো সময়! সৌভাগ্যের ছায়া আপনাকে ঘিরে থাকতে পারে। বহু কাজে সাফল্য পেলেও পেতে পারেন। চাকরি বা ব্যবসার কারণে আপনি কোনও দূরবর্তী স্থানে গেলেও যেতে পারেন। আপনি লাভ পাবেন। এই সপ্তাহটি আপনার জন্য ভালো কাটতে পারে।
তুলা
{{/usCountry}}তুলা
{{/usCountry}}ব্যবসার দিক থেকে লাভ হবে। শত্রুদের দমন করতে পারবেন। কর্মস্থলে পাবেন মান সম্মান। কর্মরত মহিলাদের জন্য সপ্তাহটি ভালো। ছাত্ররাও এই সপ্তাহে লাভ পেতে পারেন।প্রতিযোগিতা পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁরা পেতে পারেন লাভ। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
মকর
চেষ্টা ও পরিশ্রমের ফল ভালো হবে। সূর্য, শনিদেব ও মঙ্গল বুধের যুতি এই সপ্তাহে তৈরি হবে। তার প্রভাব আপনার রাশিতে পড়বে। পড়ুয়ারা যদি একাগ্রতার সঙ্গে পড়াশোনা করেন, তাহলে পেতে পারেন লাভ। অনেক রকমের সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করার জন্য সপ্তাহটি ভালো।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )