...
...
Next Story

ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই সব জিনিসের স্বপ্ন দেখলে ঘুরে যাবে ভাগ্যের চাকা! দেখে নিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি মানুষ শ্রাবণ মাসে তাঁদের স্বপ্নে ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই ৪টি বিশেষ জিনিস দেখেন, তবে এটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল মহাদেবের আশীর্বাদ এখন তাঁর উপর বর্ষিত হতে চলেছে।

Published on: Jun 23, 2025, 15:00:10 IST
By ,
Prefer HTon Google
Advertisement

সনাতন ধর্মে শ্রাবণ মাসকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়। এই মাসটি ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত। বলা হয় যে, এই মাসে ভোলেনাথের কাছে কিছু প্রার্থনা করেন, তা অবশ্যই পূর্ণ হয়। এই কারণেই এই মাসে কাঁওয়ার যাত্রা, অমরনাথ যাত্রা, মণিমহেশ যাত্রা এবং কৈলাস মানস সরোবর যাত্রা-সহ অনেক পবিত্র তীর্থযাত্রা করা হয়। এই সময় সকলে ভগবান শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এবার শ্রাবণ মাস ১১ জুলাই ২০২৫ থেকে শুরু হচ্ছে এবং তা ৯ অগস্ট ২০২৫-এ শেষ হবে।

ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই সব জিনিসের স্বপ্ন দেখলে ঘুরে যাবে ভাগ্যের চাকা!
ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই সব জিনিসের স্বপ্ন দেখলে ঘুরে যাবে ভাগ্যের চাকা!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি মানুষ শ্রাবণ মাসে তাঁদের স্বপ্নে ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এই ৪টি বিশেষ জিনিস দেখেন, তবে এটা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এর অর্থ হল মহাদেবের আশীর্বাদ এখন তাঁর উপর বর্ষিত হতে চলেছে। তাঁর সমস্ত অর্থ সম্পর্কিত সমস্যা দূর হয় এবং তিনি রোগ থেকেও মুক্তি পান। জেনে নিন, এই শুভ স্বপ্নগুলি কী কী।

স্বপ্ন শাস্ত্র অনুসারে, পবিত্র শ্রাবণ মাসে স্বপ্নে ত্রিশূল দেখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এটি তম, রজ এবং সত্ত্ব এই তিনটি গুণের প্রতীক। বলা হয় যে, স্বপ্নে ত্রিশূল দেখার অর্থ হল কাম, ক্রোধ এবং লোভের মতো পাপের অবসান হতে চলেছে। এই পাপের অবসান জীবনে সুখ এবং শান্তি নিয়ে আসে।

নন্দী ষাঁড়কে ভগবান শিবের বাহন হিসেবে বিবেচনা করা হয়। বাহন হওয়ার পাশাপাশি, তিনি ভোলেনাথের একজন বড় ভক্তও। এই কারণেই কোনও শিব মন্দির নন্দীবিহীন থাকে না। তাই যদি স্বপ্নে নন্দীর দেখা মেলে তা অর্থ হল ভগবান শিব আপনার উপর খুশি এবং ভাগ্য শুভ পরিবর্তন হতে আসতে চলেছে।

স্বপ্ন শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে শিবলিঙ্গ দেখেন, তাহলে এটা একটা লক্ষণ যে, সেই ব্যক্তির ভাগ্য এখন উজ্জ্বল হতে চলেছে। এটা আটকে থাকা কাজের সাফল্য এবং ঘরে সম্প বৃদ্ধি পেতে চলেছে। এই স্বপ্নের আরও একটি অর্থ হল আধ্যাত্মিকতা এবং ধর্মের প্রতি চেতনা জাগ্রত করা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks