...
...
Next Story

Astrology: চোখ কাঁপা শুভ নাকি অশুভ? কোন ইঙ্গিত দিয়ে থাকে! রইল জ্যোতিষমত

কোন দিকের চোখ কাঁপার কী অর্থ নিহিত থাকে? রইল জ্যোতিষমত।

Published on: Nov 5, 2025, 19:00:15 IST
Advertisement

শরীরের প্রতিটি দিককে নিয়ে সমুদ্রশাস্ত্র বেশ কিছু পরামর্শ দিয়ে থাকে। এদিকে, জ্যোতিষশাস্ত্রমতে বলা হচ্ছে, শরীরের প্রতিটি অঙ্গের কিথু দিক ক্ষেত্রে নানান রকমের ইঙ্গিত আসে। আর সেই ইঙ্গিত বলে দেয় তা শুভ হতে চলেছে, নাকি, অশুভ। এমনভাবে জ্যোতিষমতে বিশ্বাস করা হয়, চোখ কাঁপার মতো ঘটনারও জ্যোতিষমতে কিছু প্রভাব রয়েছে। তারফলে একাধিক ইঙ্গিতও মেলে বলে দাবি করা হয়। কোন দিকের চোখের কেঁপে ওঠার জ্যোতিষ ব্যখ্যা কী? দেখে নেওয়া যাক।

কোন চোখ কাঁপা শুভ?

চোখের পাতা কাঁপা কি শুভ, দেখে নিন
চোখের পাতা কাঁপা কি শুভ, দেখে নিন

বিশ্বাস করা হয়, মহিলাদের বাঁ চোখ কাঁপা শুভ। কোনও মহিলার বাঁ চোখের পাতা যদি কোনও কারণ ছাড়াই কাঁপে, তাহলে বুঝতে হবে, তা শুভ ফল দিতে পারে। কোনও ভালো খবর পেতে পারেন। মহিলাদের ক্ষেত্রে জান চোখের পাতা কাঁপা খুব একটা শুভ ফল দেয়না। কোনও খারাপ খবর আসার ইঙ্গিত তাতে থাকতে পারে।

তবে ছেলেদের ক্ষেত্রে বিষয়টি পুরো উল্টে। পুরুষদের ডান চোখ কাঁপা শুভ ফল দিয়ে থাকে। এক্ষেত্রে কোনও শুভ ফল মেলার সম্ভাবনা থেকে যায়। তবে পুরুষদের বাম চোখ কাঁপলে সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সেক্ষেত্রে কোনও নেতিবাচক খবর আসার আশঙ্কা থাকে।

চোখের কাঁপার ক্ষেত্রে বলা হয়, দুই চোখ একসঙ্গে কাঁপলে তা কোথাও আনুগত্য প্রাপ্তির ইঙ্গিত দেয়। বলা হয়, বাম চোখের উপরের অংশে কাঁপা অনেক সময় অর্থ বৃদ্ধিরও ইঙ্গিত দেয়। ডান চোখ কাঁপা বন্ধু দর্শনের ইঙ্গিত দেয়। দুটি চোখ একসঙ্গে কাঁপায় কোনও পীড়ার ইঙ্গিত লেগে থাকে।চোখের কোণ কাঁপলে অবশ্য পীড়ার ইঙ্গিত লেগে থাকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks