...
...
Next Story

2028 Durga Puja Two Times in Year: ২০২৮ সালে কেন ২ বার দুর্গাপুজো? আসল বিষয়টি কী! রইল পঞ্জিকামত

এই গোটা ঘটনার মূলে রয়েছে দুই ধরনের পঞ্জিকাভেদে দুই ধরনের গণনার তারিখ।

Published on: Oct 26, 2026, 14:59:09 IST
Advertisement

সোশ্যাল মিডিয়া থেকে চায়ের ঠেক, বাঙালির মুখে এই মুহূর্তে অন্যতম বড় আলোচনা হল, ২০২৮ সালের দুর্গাপুজো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পুজোর তারিখ নিয়ে জোর আলোড়ন। তার কারণ হল, বলা হচ্ছে, ২০২৮ সালে ২ বার দুর্গাপুজো রয়েছে। কেন এমনটা বলা হচ্ছে? নেপথ্যে কী কারণ?

২০২৮ সালে কেন ২ বার দুর্গাপুজো? আসল বিষয়টি কী! রইল পঞ্জিকামত(PTI Photo/Namrata Choudhury)(PTI10_23_2026_000301A) *** Local Caption *** (PTI)
২০২৮ সালে কেন ২ বার দুর্গাপুজো? আসল বিষয়টি কী! রইল পঞ্জিকামত(PTI Photo/Namrata Choudhury)(PTI10_23_2026_000301A) *** Local Caption *** (PTI)

এই গোটা ঘটনার মূলে রয়েছে দুই ধরনের পঞ্জিকাভেদে দুই ধরনের গণনার তারিখ। দৃক পঞ্জিকার গণনা পদ্ধতি বাংলামতে অনুসরণ করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। আর সূর্য সিদ্ধান্তের গণনার পদ্ধতি মেনে গুপ্তপ্রেস পঞ্জিকা বা বেণীমাধব শীলের পঞ্জিকা তারিখ নির্ধারণ করে। আর এই দুই ভিন্ন পঞ্জিকা বলছে, ২০২৮ সালে ভিন্ন ভিন্ন সময় দুর্গাপুজোর তারিখ রয়েছে। এই দুই পদ্ধতিতে তিথি ও অন্যান্য জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের পার্থক্যের কারণে ২০২৮ সালের দুর্গাপুজোর তারিখ দুই ভিন্ন সময়ে উঠে আসছে। উল্লেখ্য, চলিত রীতি অনুযায়ী, বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশনে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুসরণ করা হয়। অন্যদিকে, বহু বারোয়ারি দুর্গাপুজোয় কিম্বা বনেদি বাড়ির পুজোয় সূর্যসিদ্ধান্ত বা গুপ্তপ্রেস পঞ্জিকা মেনে দিনক্ষণ স্থির করা হয়। রিপোর্ট বলছে, দুর্গাপুজোর ইতিহাসে এমন ঘটনা আগেও ঘটেছে। সর্বভারতীয় প্রাচ্য বিদ্যা অকাদেমির অধ্যক্ষ ড. জয়ন্ত কুশারী জানাচ্ছেন, ১৯৮০-র দশকে এই ঘটনা একবার ঘটেছিল। সেবার দুই ভিন্ন ধরনের পঞ্জিকা অনুসারে পুজো ঘিরে এমন পরিস্থিতি তারি হয়। এক পঞ্জিকা অনুসারে সেবার দুর্গাপুজোর সপ্তমীর দিন থাকলেও অন্য পঞ্জিকা বলছিল, ওই দিন জগদ্ধাত্রী পুজোর সপ্তমী।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks