Bengal Census Self-enumeration Update: অনলাইনে জনগণনার ফর্মপূরণ কি বাধ্যতামূলক? নয়তো সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে?
Bengal Census Self-enumeration Update: অনলাইনে ফর্মপূরণ করে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে ১৬ তম জনগণনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অনলাইনে ফর্মপূরণ করা কি বাধ্যতামূলক? নাহলে কি সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে?
Bengal Census Self-enumeration Update: অনলাইনে জনগণনার ফর্মপূরণ না করলে কি সরকারি প্রকল্প থেকে নাম কাটা যাবে? অনেকেই সেই ধন্দে রয়েছেন। সোশ্যাল মিডিয়ার ভুয়ো খবরে আতঙ্কিতও হয়ে পড়েছেন। যদিও সেরকম কোনও সম্ভাবনা নেই। কারণ আজ থেকে যে স্ব-গণনা (স্বপঞ্জিকরণ) প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা বাধ্যতামূলক নয়। যাঁরা অনলাইনে ফর্মপূরণ করে তথ্য দিতে চাইবেন, তাঁরা দিতে পারবেন। যাঁরা অনলাইনে ফর্মপূরণ করতে পারবেন না বা করতে চাইবেন না, তাঁদের তথ্য সংগ্রহ করে আনবেন সরকারি অফিসাররা। আগামী ১৬ অগস্ট থেকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি-বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। যাঁরা অনলাইনে ফর্মপূরণ করবেন, তাঁরা যে আইডি পাবেন, সেটা গণনাকারীদের দিতে হবে। আর যাঁরা অনলাইনে ফর্মপূরণ করবেন না, তাঁদের সরাসরি তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা।

মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী
এমনিতে আজ বিধাননগরে আনুষ্ঠানিকভাবে স্বপঞ্জিকরণ করে জনগণনা কর্মসূচির শুরু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন যে যাঁরা অনলাইনে ফর্মপূরণ করতে পারছেন না, তাঁদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে আনবেন সরকারি আধিকারিকরা। তাঁদের ইতিমধ্যে প্রশিক্ষণ হয়ে গিয়েছে। ১৬ অগস্ট থেকে সাংবিধানিক দায়িত্ব মেনে তাঁরা তথ্য সংগ্রহ করে আনবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্ব-গণনায় অংশগ্রহণের আর্জি মুখ্যমন্ত্রীর
তবে তারপরও স্ব-গণনা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আমি সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে এই আদমশুমারি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার এবং সেলফ-এনুমারেশন বা নিজে থেকেই তথ্য প্রদানের মাধ্যমে এতে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।’
তথ্য নিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
সেইসঙ্গে জনগণনা প্রক্রিয়ায় যে তথ্য প্রদান করা হবে, তা পুরোপুরি সুরক্ষিত থাকবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। একটি মহলের তরফে শঙ্কা প্রকাশ করা হচ্ছিল, যে তথ্য প্রদান করা হবে, তা সুরক্ষিত থাকবে কিনা। সেই রেশ ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘সংগৃহীত তথ্য কেবল পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এই আদমশুমারিতে ব্যক্তিগত তথ্যের কোনও ধরনের অপব্যবহারের সুযোগ নেই।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


