...
...
Next Story

Arms Recovered: কুমিরখালি এলাকায় বড়সড় অভিযানে STF, মিলেছে ১৮টি অস্ত্র, জারি রয়েছে তল্লাশি

এসটিএফ সূত্রে খবর, অভিযানে এখনও পর্যন্ত ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গতরাতেই এনআইএ গ্রেফতার করেছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে। আর যেখান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, তা শওকতের বাড়ির কাছেই।

Published on: Jun 6, 2026, 10:36:12 IST
Advertisement

সন্দেশখালিতে বাসন্তী হাইওয়ের কাছে কুমিরখালি এলাকায় বড়সড় অভিযানে নামল বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ সূত্রে খবর, অভিযানে এখনও পর্যন্ত ১৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গতরাতেই এনআইএ গ্রেফতার করেছে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে। আর যেখান থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে, তা শওকতের বাড়ির কাছেই। এদিকে যেখান থেকে এই সব অস্ত্র উদ্ধার হয়েছে, তা শেখ সাহাজাহানের এলাকা হিসেবে পরিচিত ছিল। এই আবহে স্থানীয় দুই তৃণমূল নেতার বাড়িতেও অভিযান চালাচ্ছে এসটিএফ। এই ঘটনায় সব মিলিয়ে ৪ জন গ্রেফতার হয়েছেন। ধৃতরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে।

অভিযানে এখনও পর্যন্ত ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
অভিযানে এখনও পর্যন্ত ২১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে কুমিরখালি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের সন্ধান মেলে। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে কী ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে এবং সেগুলি কোথা থেকে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এসটিএফ-এর দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে। তদন্তকারীদের একাংশের অনুমান, এটি কোনও বড় অস্ত্র মজুত চক্রের সঙ্গে যুক্ত হতে পারে। সেই কারণেই উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির উৎস, সরবরাহের রুট এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অস্ত্র মজুত করা হয়ে থাকতে পারে। তবে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র কে বা কারা সেখানে জমা করেছিল এবং এর পিছনে কোনও অপরাধচক্র বা সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এদিকে এনআইএ ইতিমধ্যেই ধৃত সওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশায় রয়েছেন তদন্তকারীরা। আজ শওকতকে আদালতে তোলা হবে। এদিকে উদ্ধার হওয়া অস্ত্রগুলির ফরেনসিক পরীক্ষা করানো হবে বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্নও সামনে এসেছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks