...
...
Next Story

Trains Cancellation Latest Update: দার্জিলিং, বন্দে ভারত, সরাইঘাট-সহ আজ ২১ ট্রেন বাতিল ফরাক্কার ধসে! শনিতে কোনগুলি?

Trains Cancellation Latest Update: নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে আজও একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেসের মতো ট্রেন আছে।

Published on: Sep 4, 2026, 11:17:35 IST
Advertisement

Trains Cancelled in Bengal Latest Update: জোরকদমে মেরামতির মধ্যেই নতুন করে ধস নামল নিউ ফরাক্কা স্টেশনের কাছে। তার জেরে শুক্রবার ইতিমধ্যে ২১টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত স্লিপার, সরাইঘাট এক্স্রেস, দার্জিলিং মেল, হামসফর এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেসের মতো একগুচ্ছ ‘হেভিওয়েট’ ট্রেন আছে। তাছাড়াও আগামিকালও (৫ সেপ্টেম্বর) কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বলে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে।

নিউ ফরাক্কার কাছে ধস ও জন্মাষ্টমীর লম্বা উইকেন্ড মাটি

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে আজও একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। (বৃহস্পতিবারের ছবি)
নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে আজও একগুচ্ছ এক্সপ্রেস ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। (বৃহস্পতিবারের ছবি)

আসলে সমস্যার সূত্রপাত হয়েছে বৃহস্পতিবার থেকে। মালদা ডিভিশনের অন্তর্গত নিউ ফরাক্কা স্টেশনের ঠিক আগেই রেললাইনের নীচে মাটি ধসে যায়। তার জেরে বৃহস্পতিবার ব্যাহত হয় উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা। যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখে কোনওরকম ঝুঁকি নিয়ে ট্রেন না চালিয়ে মেরামতির কাজ চালাতে থাকে রেল। কিন্তু বৃহস্পতিবার রাতে নতুন করে ধস নামে। তার জেরে আরও একগুচ্ছ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Bengal National Highways Project: বাগডোগরা-সহ উত্তরবঙ্গ ছুটবে হাইস্পিডে! চিকেনস নেকের কাছেই ২,০৭৭ কোটি টাকা বরাদ্দ

তাতে অনেকেরই মাথায় হাত পড়েছে। আজ জন্মাষ্টমী হওয়ার অনেকের ছুটি ছিল। শনিবার এবং রবিবার মিলিয়ে তিনদিন ছুটি হওয়ায় উত্তরবঙ্গে ছোট্ট ট্রিপ করে আসার পরিকল্পনাও ছিল কারও-কারও। কিন্তু ট্রেন বাতিল হওয়ায় সেই পরিকল্পনা কিছুটা মাটি হয়ে গিয়েছে।

১) 12345 হাওড়া - গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস

২) 13147 শিয়ালদা - বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস

৩) 13149 শিয়ালদা- আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস

৪) 13163 শিয়ালদা- সহরসা হাটেবাজারে এক্সপ্রেস

৫) 13153 শিয়ালদা- মালদা টাউন গৌড় এক্সপ্রেস

৬) 12343 শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল

৭) 13189 শিয়ালদা- বালুরঘাট এক্সপ্রেস

৮) 12377 শিয়ালদা- নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস

৯) 13115 শিয়ালদা- জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস

১০) 13145 কলকাতা - রাধিকাপুর এক্সপ্রেস

১১) 13159 কলকাতা - জোগবানি এক্সপ্রেস

১২) 15961 হাওড়া - ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস

১৩) 27575 হাওড়া - কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস

১৪) 13033 হাওড়া - কাটিহার এক্সপ্রেস

১৫) 12042 নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেস

১৬) 15615 গুয়াহাটি - শিলচর এক্সপ্রেস

১৭) 13431 নবদ্বীপ ধাম - বালুরঘাট এক্সপ্রেস

১৮) 22301 হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস

১৯) 22302 নিউ জলপাইগুড়ি - হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

২০) 13063 হাওড়া - বালুরঘাট এক্সপ্রেস

২১) 13053 হাওড়া - রাধিকাপুর কুলিক এক্সপ্রেস

আরও পড়ুন: Breathing Problems Symptoms in Bengali: তরুণ বয়সেই শ্বাসকষ্টে ভুগছেন না তো? হাঁপানি-সহ এই ‘সিগন্যালগুলো’ এড়িয়ে যাবেন না

আর কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?

১) 13162 বালুরঘাট - কলকাতা এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বরের ট্রেন বাতিল।

২) 13142 নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস: ৫ সেপ্টেম্বরের ট্রেন বাতিল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe