...
...
Next Story

Kolkata Tourists Missing in Nepal Flash Flood: নেপালে ভয়াবহ হড়পা বানে নিখোঁজ কলকাতার ৩২ পর্যটক, উদ্বেগে পরিবার

এই বিপর্যয়ের মধ্যে নেপালে ভ্রমণকারী কলকাতার ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগে পর্যটকদের পরিবারের সদস্যরা।

Published on: Aug 27, 2026, 07:56:59 IST
Advertisement

Kolkata Tourists Missing in Nepal Flash Flood: প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতি নেপালে। চিন সীমান্তবর্তী রাসুয়া জেলায় আকস্মিক হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। এই বিপর্যয়ের মধ্যে নেপালে ভ্রমণকারী কলকাতার ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। বুধবার সকালে তাঁদের নেপাল-তিব্বত সীমান্ত পেরনোর কথা ছিল। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগে পর্যটকদের পরিবারের সদস্যরা।

নেপালে ভ্রমণকারী কলকাতার ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। (REUTERS)
নেপালে ভ্রমণকারী কলকাতার ৩২ জন পর্যটকের এখনও কোনও খোঁজ মেলেনি বলে জানা গিয়েছে। (REUTERS)

পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলার বাসিন্দাদের সহযোগিতায় হেল্পলাইন চালু করেছে নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে নেপালে হড়পা বানে ক্ষতিগ্রস্ত বাংলার বাসিন্দা এবং তাঁদের পরিজনদের জন্য দুটি নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল- ০৩৩২৪৭৯-৩৩১১ এবং ৯১৪৭৮৯০১৮১। নিখোঁজ ব্যক্তি বা তাঁদের পরিবারের সদস্যরা প্রয়োজনে এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারবেন।

বুধবার সকাল থেকেই রাসুয়া জেলায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে শুরু করে। আচমকাই নদীর জলস্তর বাড়তে থাকে। এরপর চিন সীমান্তবর্তী এলাকায় নেমে আসে হড়পা বান। মুহূর্তের মধ্যে তীব্র স্রোতে ভেসে যায় একাধিক এলাকা। শুরু হয় ব্যাপক ধ্বংসযজ্ঞ। নেপালের পাশাপাশি চিনের তিব্বতেও এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব পড়েছে বলে খবর।

চিনের সংবাদ সংস্থা ‘সিনহুয়া’র প্রতিবেদন অনুযায়ী, তিব্বতের গাইরং প্রদেশ-সহ বিস্তীর্ণ এলাকা হড়পা বানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেও বহু মানুষের হতাহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বিপর্যয়ের উৎস নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটকের এখনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি পর্যটকদের মধ্যে শতাধিক ভারতীয় নাগরিক রয়েছেন। ফলে ভারতীয় পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।

শুধু পর্যটকরাই নন, বিপর্যয়ের জেরে নেপালের নিরাপত্তা বাহিনীর বহু সদস্যও নিখোঁজ। রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন আধিকারিকের কোনও সন্ধান নেই। পাশাপাশি নেপালি আধাসেনার অন্তত সাত জওয়ানও নিখোঁজ বলে জানা গিয়েছে।

পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নেপাল প্রশাসন। মুগলিন-সহ ত্রিশূলী নদীর তীরবর্তী একাধিক এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

নেপালের এই ভয়াবহ দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলে তিনি ভারতের তরফে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই পরিস্থিতিতে নিখোঁজ ভারতীয় পর্যটকদের দ্রুত সন্ধান এবং তাঁদের নিরাপদে উদ্ধারের দিকেই এখন তাকিয়ে রয়েছে দুই দেশের প্রশাসন।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe