45th Senior State Basketball Championship: ৪৫ তম সিনিয়র রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই কোর্টে উত্তেজনার পারদ চড়ল। টুর্নামেন্টের আয়োজক দল বড়িশা অ্যাথলেটিক ক্লাব পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দারুণ জয় তুলে নিয়ে অভিযান শুরু করল। প্রথম দিনের খেলায় একতরফা আধিপত্যের পাশাপাশি বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স দেখলেন বাস্কেটবলপ্রেমীরা।
উদ্বোধনী দিন ও ম্যাচের ফলাফল

চ্যাম্পিয়নশিপের সূচনা হয় মহিলাদের উদ্বোধনী ম্যাচ দিয়ে। সেখানে পুলিশ এসি ৬০-৩৭ পয়েন্টে বিটিএকে হারিয়ে শুভ সূচনা করে। পুরুষদের প্রথম ম্যাচে মেট্রো রেলওয়ে এসসি ৫৮-৩৯ পয়েন্টের ব্যবধানে জেভেরিয়ান ক্লাবকে পরাজিত করে।
আয়োজক বড়িশা অ্যাথলেটিক ক্লাব পুরুষ বিভাগে বর্ধমানকে ৬৬-৩৭ পয়েন্টে হারিয়ে সহজ জয় পায়। অন্যদিকে, মহিলা বিভাগে বড়িশা এসি ৪১-১১ পয়েন্টে চেতলা পার্ককে উড়িয়ে দিয়ে নিজেদের দাপট প্রমাণ করে।
মহিলাদের বিভাগ
১) পুলিশ এসি ৬০ – ৩৭ বিটিএ (উদ্বোধনী ম্যাচ)
২) জেভেরিয়ান ক্লাব ৪৬ – ২৯ আলিপুর স্পোর্টিং ক্লাব
৩) ইস্টার্ন রেলওয়ে ৪৬ – ১৬ হুগলি
৪) বড়িশা এসি ৪১ – ১১ চেতলা পার্ক
পুরুষদের বিভাগ
১) মেট্রো রেলওয়ে এসসি ৫৮ – ৩৯ জেভেরিয়ান ক্লাব
২) ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ৭৯ – ৩৯ আলিপুর স্পোর্টিং ক্লাব
৩) নিউ আলিপুর আর এস এ ৭৫ – ২৪ দক্ষিণ ২৪ পরগনা
৪) পুলিশ এসি ৫৬ – ৩৯ হুগলি
{{/usCountry}}৪) পুলিশ এসি ৫৬ – ৩৯ হুগলি
{{/usCountry}}৫) চেতলা পার্ক এসি ৫৭ – ৩৪ জলপাইগুড়ি
৬) ইস্টার্ন রেলওয়ে ৬৬ – ৩৮ ছাত্র সমিতি
৭) বড়িশা অ্যাথলেটিক ৬৬ – ৩৭ বর্ধমান
টুর্নামেন্টের সময়সূচি ও ফাইনাল
আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার প্রতিদিন সকাল ৭টা থেকে ম্যাচ শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম দিনের ফলাফলের পর থেকেই টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ের লড়াই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রীড়ামহলে।