...
...
Next Story

Suspected Bangladeshi: ট্রেনে ৪০ সশস্ত্র পুলিশের ঘেরাটোপে ৫০ ধৃত সন্দেহভাজন বাংলাদেশি আসছেন তামিলনাড়ু থেকে, এরপর কী?

জানা যাচ্ছে, এই ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশির মধ্যে ৪৪ জন পুরুষ রয়েছেন, পাশাপাশি ৬ জন মহিলা রয়েছেন।

Published on: Jul 4, 2026, 16:59:15 IST
Advertisement

সদ্য পশ্চিমবঙ্গে বিজেপি শাসিত সরকার আসার পর থেকেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঘিরে কড়া ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে জায়গায় জায়গায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। এদিকে, তারই মাঝে সদ্য টিভিকের বিজয়-শাসিত তামিলনাড়ুতে ৫০ জন অবৈধ সন্দেহভাজন বাংলাদেশি ধরা পড়েছে বলে খবর। ট্রেন মারফৎ তাদের তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের সীমান্তে বিএসএফ-র কাছে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে তামিলনাড়ু পুলিশ।

ট্রেনে ৪০ পুলিশের ঘেরাটোপে ৫০ ধৃত সন্দেহভাজন বাংলাদেশি আসছে TN থেকে,এরপর কী? (প্রতীকী ছবি)
ট্রেনে ৪০ পুলিশের ঘেরাটোপে ৫০ ধৃত সন্দেহভাজন বাংলাদেশি আসছে TN থেকে,এরপর কী? (প্রতীকী ছবি)

জানা যাচ্ছে, এই ৫০ জন সন্দেহভাজন বাংলাদেশির মধ্যে ৪৪ জন পুরুষ রয়েছেন, পাশাপাশি ৬ জন মহিলা রয়েছেন। তামিলনাড়ুতে এঁরা ধরা পড়ার পর সালেম জেলার আত্তুর তালুক কমপ্লেক্সের এক ক্যাম্পে রাখা হয়। সংবাদ সংস্থা পিটিআইর খবর অনুসারে, ধৃতদের অফিশিয়াল ডিপোর্টেশন (প্রত্যর্পণ)র নির্দেশ আসে। এরপর তিনটি ভ্যানে সড়কপথে কড়া নিরাপত্তার মধ্যে তাঁদের তিরুচিরাপল্লি পাঠানো হয়। তিরুচিরাপল্লি স্টেশন থেকে হাওড়া এক্সপ্রেসের একটি নির্ধারিত কোচে তাঁদের তোলা হয়। জানা যাচ্ছে, সালেম আর্মড রিজার্ভ পুলিশের ডিএসপি শক্তিভেলের নেতৃত্বে ৪০ জনের সশস্ত্র পুলিশের একটি দল ওই ধৃত ৫০ বাংলাদেশিকে নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে।

জানা যায়, তামিলনাড়ুর আত্তুরের ওই ক্যাম্পে নথিবিহীন অবৈধ অনুপ্রবেশকারীদের রাখার বন্দোবস্ত রয়েছে। সেখানে বর্তমানে ১৩০ এমন অবৈধ অনুপ্রবেশকারী বিদেশি নাগরিক হিসাবে অভিযুক্ত রয়েছেন বলেও জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই।

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এসে, পুলিশের ঘেরাটোপের আওতায় থাকা ওই ৫০ সন্দেহভাজন বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের হরিদাশপুর সীমান্তের বিএসএফর হাতে তুলে দেবে। এরপর ওই ৫০ জন বাংলাদেশির চূড়ান্ত পর্যায়ের হস্তান্তরের বিষয়টি বিএসএফর হাত ধরে সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks