Kolkata Metro Durga Puja 2026 Ridership: ৪.৮৩ লাখ যাত্রী নিয়েও পুজোয় কালীঘাট মেট্রো দ্বিতীয়, প্রথম কে? অষ্টমী-নবমী ‘হারল
Kolkata Metro Durga Puja 2026 Ridership: গত বছরের তুলনায় এবার দুর্গাপুজোর কলকাতা মেট্রোর যাত্রীর সংখ্যা বেড়েছে ৩২ শতাংশের মতো। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুজোয় মেট্রোয় চড়লেন ৬১.৫১ লাখ যাত্রী। দ্বিতীয় স্থানে আছে কালীঘাট।
Kolkata Metro Durga Puja 2026 Ridership: দুর্গাপুজোর সময় কলকাতা মেট্রোয় রেকর্ড মোট ৬১.৫১ লাখ যাত্রী যাতায়াত করেছেন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পরিসংখ্যান হিসাব করে সেই তথ্য পেশ করা হয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম), ইস্ট-ওয়েস্ট মেট্রো (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ), ইয়েলো লাইন (নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর), পার্পল লাইন (জোকা থেকে মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইন (রুবি থেকে বেলেঘাটা) মিলিয়ে ৬১ লাখেরও বেশি যাত্রী চলাচল করেছেন। যা গতবারের থেকে ১৫ লাখ বেশি। গতবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪৬.৫৬ লাখ যাত্রী চলাচল করেছিলেন।

পুজোর কোনদিন সবথেকে বেশি যাত্রী চড়েছেন মেট্রোয়?
পরিসংখ্যান অনুযায়ী, সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতভর পরিষেবা চললেও সবথেকে বেশি যাত্রী মেট্রোয় চড়েছেন ষষ্ঠীতে। সেদিন ১২ লাখ ১ হাজার যাত্রী চলাচল করেছেন কলকাতা মেট্রোর নেটওয়ার্কে। সপ্তমী (দু'দিন), অষ্টমী এবং নবমীতে দুপুর ১ টা থেকে মেট্রো পরিষেবা চালু হত। আর পরিষেবা মিলত পরদিন প্রায় ভোর পাঁচটা পর্যন্ত। তারপরও বাজিমাত করেছে ষষ্ঠী।
কোন স্টেশন যাত্রী টানার নিরিখে শীর্ষে আছে?
তারইমধ্যে যাত্রী টানার নিরিখে যে স্টেশন সবথেকে বেশি এগিয়ে ছিল, তার তালিকাও প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। প্রথম এবং তৃতীয় স্থানে যে দুটি স্টেশন আছে, সেগুলির সঙ্গে লোকাল ট্রেনের সংযোগ আছে। ফলে লাখ-লাখ মানুষ লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো ধরে ঠাকুর দেখতে গিয়েছেন অথবা ঠাকুর দেখে মেট্রোয় চড়ে ওই স্টেশনগুলিতে নেমে বাড়ি ফেরার লোকাল ট্রেন ধরেছেন। সবমিলিয়ে কমপক্ষে তিনটি স্টেশনে মোট যাত্রীর সংখ্যা চার লাখের বেশি ছিল। পাঁচ লাখের কাছাকাছি আছে দুটি স্টেশনও।
১) দমদম স্টেশন: পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ৪.৯৭ লাখের বেশি যাত্রী চলাচল করেছেন।
২) কালীঘাট স্টেশন: পুজোর দিনগুলিতে ৪.৮৩ লাখের বেশি যাত্রী চলাচল করেছেন। মেট্রোর ভিড় দেখলেই বোঝা যাচ্ছিল যে যাত্রী টানার নিরিখে প্রথমের দিকেই থাকবে। সেটাই হয়েছে। দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার ক্ষেত্রে হটস্পট হল কালীঘাট স্টেশন।
৩) শিয়ালদা স্টেশন: ইস্ট-ওয়েস্ট মেট্রোর গুরুত্বপূর্ণ স্টেশন তথা লোকাল ট্রেন ও মেট্রোর ‘কানেক্টিং’ স্টেশনে পুজোর কয়েকদিন ৪.১৯ লাখের মতো যাত্রী চলাচল করেছেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


