...
...
Next Story

Jadavpur University issue: যাদবপুরকাণ্ডে তদন্ত কমিটি গঠন! মুখ খুললেন অর্থমন্ত্রী, কী বলছেন স্কুলশিক্ষামন্ত্রী?

যাদবপুর কাণ্ডে কী বললেন রাজ্যের অর্থমন্ত্রী থেকে স্কুলশিক্ষামন্ত্রীরা?

Published on: Aug 22, 2026, 06:54:16 IST
Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। ক্যাম্পাসের ভিতর ছাত্র সংঘর্ষ, পরে বহিরাগত তাণ্ডবের ঘটনায় শুক্রবার দুপুরে উপাচার্য লিখিত অভিযোগ দায়ের করেন থানায়। ঘটনায় এক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে।

যাদবপুরকাণ্ডে তদন্ত কমিটি গঠন!মুখ খুললেন অর্থমন্ত্রী,কী বলছেন স্কুলশিক্ষামন্ত্রী
যাদবপুরকাণ্ডে তদন্ত কমিটি গঠন!মুখ খুললেন অর্থমন্ত্রী,কী বলছেন স্কুলশিক্ষামন্ত্রী

২০ আগস্ট রাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি বা বহিরাগতরা বেআইনিভাবে ক্যাম্পাসে প্রবেশ করে বলে অভিযোগ। অভিযোগ রয়েছে, কলা-বিজ্ঞান ভবনের সংযোগ রাস্তায়, বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের গাড়িবারান্দায় পতাকা, পোস্টার ও অন্যান্য সামগ্রীতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর সাফ বার্তা, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের উৎকর্ষকেন্দ্র। এর যাতে উন্নতি হয়, সারা ভারতে স্বীকৃতি পায়, তা আমরা সবাই চাই। আমি চাই সব ধরনের রাজনৈতিক লোকজন যাদবপুরে অশান্তি প্ররোচিত করা থেকে দূরে থাকুন।’ তিনি বলেন, ‘প্ররোচনার ফাঁদে ছাত্রদেরও পা দেওয়া উচিত নয়। দীর্ঘ দিন ধরে নানা কারণে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও ক্ষতি হতে দেবেন না।’ স্বপন দাশগুপ্ত এক ভিডিয়ো বার্তায় বলেন, ‘আমার মূল্যায়ন হলো, ছাত্রদের সমস্যা ছাত্ররাই মিটিয়ে নিক। বাইরের লোক যত কম নাক গলায় ততই ভালো।’ তিনি বলেন, ‘এটা কোনও দলীয় বার্তা নয়, আমার মনের কথা।’

উল্লেখ্য, যাদবপুরের ক্ষতিগ্রস্ত প্রতীক ভেঙে যাওয়ার পর ফের তার মেরামতি করে শুক্রবার বিকেলে তা প্রতিস্থাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানান, শুক্রবারই গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। জানা গিয়েছে, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হয়নি সেখানে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe