প্রবল শীতে কাঁপছে লাদাখ। এই মুহূর্তে দেশে শীতলতম লাদাখের দ্রাস। দ্রাসের পারদ নেমেছে মাইনাস ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। তবে বুধবার শৈত্যপ্রবাহের কবলে পড়ল না বাংলা। উত্তরে ঠান্ডা বাড়লেও, দক্ষিণে পারদ পতনে রাশ। নতুন করে তাপমাত্রা কমল না দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিস জানিয়েছে, ৬.২ ডিগ্রি থেকে ৬.৬ ডিগ্রিতে রয়েছে শ্রীনিকেতনের পারদ। আর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সামান্য হলেও তাপমাত্রা বেড়েছে বাঁকুড়া-পুরুলিয়াতেও। কুয়াশা কেটে রোদ ওঠায় দিনেও শীতের অনুভূতি কম। ৩ দিন পর রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়ার পূর্বাভাস। এদিন শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সিউড়ি ৭.২ ডিগ্রি সেলসিয়াস। ৮.৪ ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে, ৯ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে, ৯ ডিগ্রি কাঁথি, ক্যানিংয়ে। আবহাওয়া দফতর বলছে শনিবার পর্যন্ত এই ছবিই দেখা যাবে দক্ষিণবঙ্গে। তারপর থেকে হাওয়া কিছুটা বদলাতে পারে।
তবে আপাতত শৈত্য প্রবাহ এবং শীতল দিনের চরম পরিস্থিতি থাকছে বীরভূম ও পূর্ব বর্ধমান জেলাতে। শীতল দিনের পরিস্থিতি আরও ছয় জেলায়। দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতে শীতল দিনের পরিস্থিতি থাকছে। এই জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। যা স্বাভাবিকের তুলনায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আরও দুই দিন শৈত্য প্রবাহ এবং শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কিছু জেলায়। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে থেকে ৩.৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা। মুর্শিদাবাদ ও নদিয়াতে কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা পর্যন্ত। কলকাতা-সহ বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।
এক নজরে উত্তরের আবহাওয়া
উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ঘন কুয়াশায় জারি রয়েছে কড়া সতর্কতা। আবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডে অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
{{/usCountry}}উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ে ঘন কুয়াশায় জারি রয়েছে কড়া সতর্কতা। আবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডে অব্যাহত থাকবে। আবহাওয়া দফতর বলছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকতে পারে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে।
{{/usCountry}}