কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বাংলাদেশের এক যুবকের গ্রেফতারি ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। রহস্যজনকভাবে তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে, ঢাকায় পাকিস্তানি হাইকমিশনের এক কূটনীতিকের ভিজিটিং কার্ড। এদিকে, অভিযোগ, বাংলাদেশের ওই ধৃত যুবক, ভারতে টুরিস্ট ভিসায় এসে স্পর্শকাতর সেনা ছাউনি বায়ুসেনা ঘাঁটি নিয়ে তথ্য জোগাড় করছিলেন। চালাচ্ছিলেন রেইকি।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরে যাওয়ার ঠিক আগমুহূর্তে ইমিগ্রেশন চেকপোস্টে বাংলাদেশের ওই যুবক পাকড়াও হন। জেরায় জানা গিয়েছে, তাঁর নাম মহম্মদ সেলিম হোসেন। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়ি গ্রামে। বৈধ পাসপোর্ট ও ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে প্রায় দু’সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সে ঘুরে বেড়িয়েছে বলে খবর। সবচেয়ে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে, ওই বাংলাদেশি যুবকের কাছ থেকে পাকিস্তানি কূটনীতিকের ভিজিটিং কার্ড উদ্ধার ঘিরে। জানা গিয়েছে, যে পাকিস্তানি কূটনীতিকের ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে ওই ধৃত বাংলাদেশের যুবকের কাছ থেকে, তাঁর নাম অনিল আসগর কালহোরো। প্রশ্ন উঠছে, এই ব্যক্তির সঙ্গে বাংলাদেশের ওই যুবকের সম্পর্ক কী? এছাড়াও প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশিদের চরবৃত্তির কাজে লাগাচ্ছে পাকিস্তান?
শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক-র কাছে বাংলাদেশি ওই যুবকের ঘোরাফেরা ঘিরে উঠছে নানান প্রশ্ন।প্রসঙ্গত, প্রায় দু’মাস আগে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট সন্দেহে দিনহাটার বিভিন্ন জায়গা থেকে চারজনকে গ্রেফতার করে। এরপর এই বাংলাদেশি যুবকের গ্রেফতারি। ঘটনা নিয়ে বেশ রহস্য ঘনাচ্ছে।
এদিকে, গত ২ সপ্তাহ ধরে উত্তরবঙ্গে সেলিমের এই ঘোরাঘুরির খবর সামনে আসতেই সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশ ও অভিবাসন দফতরকে সতর্ক করে সেলিমের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি করা হয়। সেই আগাম তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে চ্যাংরাবান্ধা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশে ফেরার সময়ই সেলিম, অভিবাসন দফতরের আধিকারিকদের নজরে আসেন। তাঁর সমস্ত নথি পরীক্ষা শুরু হয়ে যায়। এরপর মেখলিগঞ্জ থানার হাতে তাঁকে তুলে দেওয়া হয়। জানা যাচ্ছে, ওই যুবক সেলিমের কাছ থেকে এমন কিছু তথ্য় তদন্তকারীরা হাতে পেয়েছেন যা ভারতের নিরাপত্তার জন্য নিরাপদ নয়।
{{/usCountry}}এদিকে, গত ২ সপ্তাহ ধরে উত্তরবঙ্গে সেলিমের এই ঘোরাঘুরির খবর সামনে আসতেই সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশ ও অভিবাসন দফতরকে সতর্ক করে সেলিমের বিরুদ্ধে ‘লুকআউট নোটিস’ জারি করা হয়। সেই আগাম তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার দুপুরে চ্যাংরাবান্ধা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে বাংলাদেশে ফেরার সময়ই সেলিম, অভিবাসন দফতরের আধিকারিকদের নজরে আসেন। তাঁর সমস্ত নথি পরীক্ষা শুরু হয়ে যায়। এরপর মেখলিগঞ্জ থানার হাতে তাঁকে তুলে দেওয়া হয়। জানা যাচ্ছে, ওই যুবক সেলিমের কাছ থেকে এমন কিছু তথ্য় তদন্তকারীরা হাতে পেয়েছেন যা ভারতের নিরাপত্তার জন্য নিরাপদ নয়।
{{/usCountry}}