Abhishek-Kunal interrogation by CID: প্রথমে আলাদা-আলাদা, তারপর মুখোমুখি বসানো হয় অভিষেক-কুণালকে, CID দফতরে ঠিক কী হল?
Abhishek-Kunal interrogation by CID: বিধানসভায় স্বাক্ষর জালিয়াতির কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হল।
Abhishek-Kunal interrogation by CID: বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত নথিতে বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিআইডি। রবিবার কলকাতার ভবানী ভবনে সিআইডি সদর দফতরে এই দুই হেভিওয়েট নেতাকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার সকালে ভবানী ভবনে হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে টানা সাড়ে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ জেরা করা হয়। অন্যদিকে, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিআইডির গোয়েন্দারা। কুণাল জানিয়েছেন, তাঁকে ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে প্রথমে অভিষেক এবং কুণালকে আলাদা-আলাদা ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাঁদের বয়ানের অসঙ্গতি খতিয়ে দেখতে দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই অফিসার বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়া নথিবদ্ধ করা হয়েছে। যেসব বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তাতে কারা অংশ নিয়েছিলেন, কারা প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন এবং কীভাবে নথিপত্র প্রস্তুত ও জমা দেওয়া হয়েছিল- সেইসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে।’
পরে ভবানী ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ‘সিআইডি আধিকারিকরা আমাদের মুখোমুখি বসিয়েও কিছু প্রশ্ন করেছিলেন। তদন্তকারীরা আমায় যা যা প্রশ্ন করেছেন, আমি তার সবকটিরই যথাযথ উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।’
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/Bengal/Abhishek-Kunal interrogation by CID: প্রথমে আলাদা-আলাদা, তারপর মুখোমুখি বসানো হয় অভিষেক-কুণালকে, CID দফতরে ঠিক কী হল?
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe