...
...
Next Story

Abhishek Banerjee: ডিজে মামলায় শেষ রক্ষাকবচের মেয়াদ! আইনি সুরক্ষা পেতে ফের হাইকোর্টে অভিষেক

Abhishek Banerjee: বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, তাঁর ওই বক্তব্যে উস্কানিমূলক বার্তা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তদন্ত শুরু করে সিআইডি।

Published on: Nov 16, 2026, 18:55:46 IST
Advertisement

Abhishek Banerjee: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক আইনি জটিলতায় জড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অতীতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য, নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ডিজে সংক্রান্ত মামলায় পাওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উচ্চ আদালতের কাছে তাঁর আবেদন, বর্তমান রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হোক, যাতে আইনি সুরক্ষা বজায় থাকে।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Saikat Paul)
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Saikat Paul)

বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, তাঁর ওই বক্তব্যে উস্কানিমূলক বার্তা ছিল। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় তদন্ত শুরু করে সিআইডি। এই মামলায় গ্রেফতারির আশঙ্কা করেছিলেন তিনি, সেখান থেকে রেহাই পেতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

রক্ষাকবচের মেয়াদ শেষের ১০ দিন আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন অভিষেকের আইনজীবী। ১৬ নভেম্বর অর্থাৎ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, 'ইতিমধ্যে রক্ষাকবচের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগেই কেন আদালতকে ওয়াকিবহাল করানো হয়নি?' আইনজীবী জানান, একাধিক মামলার চাপে তাঁরা এই মামলার দিকে নজর রাখতে পারেননি। ব্যাপারটা অনিচ্ছাকৃতই হয়েছে। তাতে ক্ষুব্ধ বিচারপতি বলেন, 'তাহলে ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাসে এই মামলার শুনানি করা হবে।' কিন্তু আইনজীবীর অনেক অনুরোধের পর বিচারপতি আগামী শুক্রবার এই মামলার শুনানি করতে রাজি হন। সুতরাং আগামী শুক্রবার শুনানিতে জানা যাবে, আদৌ ডিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেয় কিনা আদালত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks