...
...
Next Story

Abhishek Banerjee: সই জাল কাণ্ডে অভিষেকের মামলা থেকে সরলেন কল্যাণ, আজই ভবানী ভবনে হাজিরার নির্দেশ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না বলে জানিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানির আগে আচমকাই তিনি মামলা থেকে সরে দাঁড়ান। শুধু তিনি নন, তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অন্যান্য জুনিয়ররাও মামলা থেকে নিজেদের সরিয়ে নেন।

Published on: Jun 11, 2026, 12:48:47 IST
Advertisement

সই জালিয়াতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না বলে জানিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানির আগে আচমকাই তিনি মামলা থেকে সরে দাঁড়ান। শুধু তিনি নন, তাঁর ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় এবং তাঁর অন্যান্য জুনিয়ররাও মামলা থেকে নিজেদের সরিয়ে নেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না বলে জানিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। (Naveen Sharma)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আর সওয়াল করবেন না বলে জানিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। (Naveen Sharma)

এরপর অভিষেকের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। মামলার শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, অভিষেককে সিআইডির তদন্তে সহযোগিতা করতে হবে এবং বৃহস্পতিবারই সিআইডি-র ডাকে হাজিরা দিতে হবে। তবে পরবর্তী দু’সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও আদালত জানায়।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আমি ৪৫ বছর ধরে এই পেশায় আছি। এই ধরনের উদ্ধত আচরণ মেনে নেওয়া যায় না।' তাঁর অভিযোগ, বুধবার আদালতে জরুরি ভিত্তিতে মামলাটি তোলার জন্য তিনি উদ্যোগ নিলেও পরে তাঁকে না জানিয়েই তাঁর ছেলেকে ফোন করে জানানো হয় যে অন্য এক আইনজীবী এই মামলায় সওয়াল করবেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে কল্যাণ বলেন, 'আমি মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।” পাশাপাশি তিনি দাবি করেন, “ওর জন্য দলটা শেষ হয়েছে। তারপরেও উদ্ধত ভাব যায়নি।'

প্রসঙ্গত, ৩০ মে প্রথমবার অভিষেকের বাড়িতে নোটিস নিয়ে যায় সিআইডি। এরপর একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির হননি। অবশেষে আদালতের নির্দেশের পর বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ভবানী ভবনে সিআইডির সামনে হাজির হওয়ার কথা তাঁর।

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দুই গুরুত্বপূর্ণ মুখ—কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এই প্রকাশ্য সংঘাত দলীয় অন্দরের অস্বস্তিকে আরও স্পষ্ট করে তুলেছে। রাজনৈতিক মহলের মতে, এটি শুধু একটি আইনি মামলার ঘটনা নয়, বরং দলের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়েরও প্রকাশ্য বহিঃপ্রকাশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe