...
...
Next Story

Abhishek on Chorbagan Stampede: ‘অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন শুভেন্দুবাবু?’চোরবাগান-কাণ্ডে তোপ অভিষেকের

Abhishek on Chorbagan Stampede: চোরবাগান চোরবাগানের পুজোয় পদপিষ্টের ঘটনার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুলে আনলেন ভাইপো তত্ত্ব।

Published on: Oct 18, 2026, 00:59:24 IST
Advertisement

চোরবাগানের পুজোয় পদপিষ্টের ঘটনার পরই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী একটি ছবি (সেই ছবির সত্যতা যাচাই করেনি HT বাংলা) পোস্ট করে কালীঘাট তৃণমূল কংগ্রেসের নেতা দাবি করলেন যে 'চোরবাগান সর্বজনীন পুজো কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে।'

'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন শুভেন্দুবাবু?'চোরবাগান-কাণ্ডে তোপ অভিষেকের (PTI)
'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন শুভেন্দুবাবু?'চোরবাগান-কাণ্ডে তোপ অভিষেকের (PTI)

২০১৫ সালের দেশপ্রিয় পার্কের পদপিষ্টের মতো পরিস্থিতি, গত বছর যুবভারতীতে লিওনেল মেসি কাণ্ড-সহ অসংখ্য দাগ গায়ে নিয়ে ক্ষমতাচ্যুত হওয়া দলের সাংসদ অভিষেক চোরবাগানের ঘটনার পরই শুভেন্দু সরকারকে নিশানা করেছেন। তিনি বলেন, 'চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন।'

সেই সঙ্গে তিনি বলেন, পুজোয় বেরিয়ে সাধারণ মানুষকে কেন নিজেদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে হবে? জমিদারদের নিরাপত্তায় পুলিশ মোতায়েনের পাশাপাশি বাংলার সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করাও রাজ্য সরকারের দায়িত্ব। মানুষের জীবনের চেয়ে বড় কোনও অগ্রাধিকার হতে পারে না। এই ঘটনার যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা করছি। এই কঠিন সময়ে তাঁদের ও তাঁদের পরিবারের সকলের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা। মা দুর্গা তাঁদের এই দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি ও সাহস দিন।'

সেখানেই থামেননি অভিষেক। এতদিন যিনি 'ভাইপো' তিরে বিদ্ধ হতেন, সেই সাংসদ বলেন, 'চোরবাগান সর্বজনীন পুজো কমিটিতে শুভেন্দু অধিকারীর ভাইপোর যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর (সরকারিভাবে ১৭ জনের মৃত্যুর কথা বলা হয়েছে) খবরও সামনে এসেছে।

১৮ জনের মৃত্যুর দাগ কিন্তু ডবল ইঞ্জিন ওয়াশিং মেশিনেও উঠবে না। আর ভাইপোর সঙ্গে বিজয় ওঝা আর তমোঘ্ন ঘোষকেও ভুলবেন না। রাজধর্ম পালন করুন।'

যদিও সেই অভিযোগ নিয়ে আপাতত বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। মুখ্যমন্ত্রী অবশ্য স্পষ্টভাষায় জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। খতিয়ে দেখা হবে যাবতীয় দিক।

উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের অতিরিক্ত চাপে তৈরি হয় অনভিপ্রেত ও বিশৃঙ্খল পরিস্থিতি। ঠাকুর দেখার উদ্দেশ্যে মণ্ডপের বাইরে হাজার-হাজার দর্শনার্থীর ভিড় জমলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। হাসপাতাল সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের।

তারইমধ্যে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা। ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি আরও যাতে জটিল না হয়ে ওঠে, তার জন্য কলকাতা পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে আরও একাধিক পুজো মণ্ডপ।

উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের অতিরিক্ত চাপে তৈরি হয় অনভিপ্রেত ও বিশৃঙ্খল পরিস্থিতি। ঠাকুর দেখার উদ্দেশ্যে মণ্ডপের বাইরে হাজার-হাজার দর্শনার্থীর ভিড় জমলে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৭ জনের।

তারইমধ্যে চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় পুলিশ এবং উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় বাসিন্দারা এবং দর্শনার্থীরা। ঘটনার আকস্মিকতায় পরিস্থিতি আরও যাতে জটিল না হয়ে ওঠে, তার জন্য কলকাতা পুলিশ তড়িঘড়ি উদ্যোগ নেয়। চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়েছে আরও একাধিক পুজো মণ্ডপ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks