...
...
Next Story

Abhishek Banerjee: ইন্ডিয়া ব্লকের বৈঠকে দিল্লিতে, আজও জাল সই কাণ্ডে হাজিরা দিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রাজধানীতেই রয়েছেন এবং ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন। সেই কারণেই সিআইডির সামনে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি বলে তৃণমূল সূত্রে দাবি।

Published on: Jun 8, 2026, 12:25:21 IST
Advertisement

সই-কাণ্ডের তদন্তে ফের সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারী সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল বলে সূত্রের খবর। তবে নির্ধারিত দিনে হাজির হননি তিনি। জানা গিয়েছে, শনিবারই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি রাজধানীতেই রয়েছেন এবং ইন্ডিয়া ব্লকের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিচ্ছেন। সেই কারণেই সিআইডির সামনে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি বলে তৃণমূল সূত্রে দাবি।

সই-কাণ্ডের তদন্তে ফের সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ANI Video Grab)
সই-কাণ্ডের তদন্তে ফের সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ANI Video Grab)

সই-কাণ্ডকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চর্চা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, তদন্তে সহযোগিতা না করে বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতা। যদিও তৃণমূলের পাল্টা দাবি, অভিষেকের দিল্লি সফর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচির অংশ এবং ইন্ডিয়া জোটের বৈঠকে তাঁর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এই মামলার তদন্তে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে তিনি হাজির হতে পারেননি। ফলে তদন্তের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে।

এদিকে অভিষেকের অনুপস্থিতিতে সিআইডি পরবর্তী সময়ে নতুন করে সমন পাঠাবে কি না, সেদিকেও নজর রয়েছে। সই-কাণ্ডের তদন্ত ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এদিকে সিআইডি-র জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন করলেও কলকাতা হাইকোর্ট তা খারিজ করে দিয়েছিল।

বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে বিধানসভার সচিব থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নোটিস পাঠানো হয়। তাঁকে ভবানীভবনে উপস্থিত হয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্ধারিত দিনে হাজিরা এড়িয়ে যান এবং তদন্তকারীদের কাছে অতিরিক্ত সময় চান। এরপর সিআইডি ফের তাঁকে নতুন নোটিস পাঠায়। একইসঙ্গে তিনি আদালতের দ্বারস্থ হয়ে সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করেন এবং তদন্তে সম্ভাব্য গ্রেপ্তারি থেকে সুরক্ষার আবেদন জানান। পাশাপাশি দ্রুত শুনানির আর্জিও করা হয়েছিল। কিন্তু বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস সেই দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি। ফলে মামলাটি নিয়মিত প্রক্রিয়াতেই এগোবে। আর আজ দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অভিষেক।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe