...
...
Next Story

Abhishek Banerjee in HC: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ, হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ঘটনার সূত্রপাত গত মে মাসে। বিধানসভা নির্বাচনের আগে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই বক্তব্যে তিনি বলেন, 'ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।'

Published on: Jun 25, 2026, 13:57:41 IST
Advertisement

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁর আইনজীবীরা আদালতে আবেদন জমা দেন। সূত্রের খবর, আগামী ২৯ তারিখ মামলাটির শুনানি হতে পারে। আদালতে অভিষেকের মূল বক্তব্য, তিনি কখনও দাবি করেননি যে সংশ্লিষ্ট বক্তব্যে শোনা যাওয়া কণ্ঠস্বর তাঁর নয়। সেই পরিস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, 'আমি তো বলিনি যে আমার কণ্ঠস্বর নয়, তাহলে নমুনা সংগ্রহের প্রয়োজন কেন?'

আদালতে অভিষেকের মূল বক্তব্য, তিনি কখনও দাবি করেননি যে সংশ্লিষ্ট বক্তব্যে শোনা যাওয়া কণ্ঠস্বর তাঁর নয়। (Saikat Paul)
আদালতে অভিষেকের মূল বক্তব্য, তিনি কখনও দাবি করেননি যে সংশ্লিষ্ট বক্তব্যে শোনা যাওয়া কণ্ঠস্বর তাঁর নয়। (Saikat Paul)

ঘটনার সূত্রপাত গত মে মাসে। বিধানসভা নির্বাচনের আগে একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই বক্তব্যে তিনি বলেন, 'ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।' তাঁর ওই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। পরে তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদও করেন সিআইডি আধিকারিকরা।

তদন্ত চলাকালীন একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করে সিআইডি। সেই সূত্রে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের এক সদস্যের বাড়িতেও যান তদন্তকারীরা। সেখানে অভিষেকের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ সংক্রান্ত কিছু তথ্য জানার চেষ্টা করা হয় বলে জানা যায়। এরপর সিআইডি আদালতের কাছে আবেদন জানায়, তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। আদালত সেই আবেদন মঞ্জুরও করে। তবে ওই নির্দেশের বিরোধিতা করে এবার হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe