...
...
Next Story

Abhishek Banerjee Latest Update: বিদেশযাত্রার অনুমতি চেয়ে ফের হাই কোর্টে অভিষেক, আবারও খারিজ দ্রুত শুনানির আর্জি

সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি ভট্টাচার্য সেই আর্জি নাকচ করে দেন এবং জানান, মামলাটি স্বাভাবিক নিয়মেই তালিকাভুক্ত হবে।

Published on: Jun 29, 2026, 11:54:23 IST
Advertisement

বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ বারও তাঁর আবেদন গ্রহণ করল না আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মামলার শুনানি নির্ধারিত তালিকা অনুযায়ীই হবে এবং এ ক্ষেত্রে কোনও বিশেষ সুবিধা দেওয়া সম্ভব নয়।

বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI)
বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার অনুমতি চেয়ে করা মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (PTI)

সোমবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানান। তবে বিচারপতি ভট্টাচার্য সেই আর্জি নাকচ করে দেন এবং জানান, মামলাটি স্বাভাবিক নিয়মেই তালিকাভুক্ত হবে। আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুসারেই শুনানির দিন ঠিক করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহেও একই ধরনের আবেদন জানানো হয়েছিল। গত মঙ্গলবার অভিষেকের পক্ষ থেকে দ্রুত শুনানির অনুরোধ করা হলেও তখনও আদালত একই অবস্থান নেয়। হাই কোর্ট জানিয়েছিল, বর্তমানে নির্ধারিত মামলার চাপের মধ্যে এই মামলাকে অগ্রাধিকার দেওয়ার কোনও কারণ নেই। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুনানি হবে।

জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি রাজনৈতিক কর্মসূচি সেরে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। সেই দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। পরবর্তী সময়ে দেশে এবং বিদেশে একাধিকবার চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আবারও বিদেশে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

হাই কোর্টের সর্বশেষ অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, মামলাটি বিশেষ গুরুত্বে শুনানি হবে না। ফলে এখন আদালতের নির্ধারিত তালিকায় মামলাটি কবে ওঠে, তার দিকেই নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ও রাজনৈতিক মহলের। বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা এবং বিচারাধীন মামলার আইনি জটিলতা—এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe