...
...
Next Story

Abhishek Banerjee Latest Update: দল হাতছাড়া হওয়ার দিনে গ্রেফতারির ভয়ে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

সিআইডি-র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন।

Published on: Jun 3, 2026, 12:10:47 IST
Advertisement

Abhishek Banerjee Latest Update: বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলায় সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। বিচারপতি অপূর্ব সিনহা রায় মামলাটি দায়েরের অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অভিষেক এই মামলা এমন এক দিনে করলেন, যেদিন বিধানসভায় তৃণমূলে ভাঙন ধরতে পারে বলে জল্পনা চলছে।

সিআইডি-র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন অভিষেক (PTI)
সিআইডি-র জারি করা নোটিস খারিজের আবেদন জানানোর পাশাপাশি তাঁকে যাতে গ্রেফতার না করা হয়, সেই মর্মেও আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন অভিষেক (PTI)

বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব সংক্রান্ত একটি চিঠিতে একাধিক বিধায়কের স্বাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের অংশ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। গত ১ জুন তাঁকে সিআইডি দপ্তরে হাজির হতে বলা হলেও তিনি যাননি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিআইডিকে চিঠি পাঠান অভিষেক। পরে সিআইডি আধিকারিকরা তাঁর কালীঘাটের বাড়িতে গিয়ে নতুন নোটিস দিয়ে আসেন এবং ৮ জুন হাজিরার নির্দেশ দেন।

এই নোটিসের বৈধতাকেই এবার আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেতা। তাঁর আবেদনে নোটিস বাতিলের পাশাপাশি তদন্ত চলাকালীন কোনও কড়া পদক্ষেপ না নেওয়ার আর্জিও জানানো হয়েছে। উল্লেখ্য, স্বাক্ষর জালিয়াতি মামলায় ইতিমধ্যেই একাধিক তৃণমূল বিধায়কের বয়ান রেকর্ড করেছে সিআইডি। অভিযোগ, বিরোধী দলনেতা মনোনয়ন সংক্রান্ত চিঠিতে কিছু বিধায়কের স্বাক্ষর নথিভুক্ত নমুনার সঙ্গে মেলেনি। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া রাজনৈতিক ও আইনি মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এখন শুক্রবারের শুনানিতে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকেই নজর থাকবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe