...
...
Next Story

Abhishek Banerjee Latest Update: সই জালিয়াতি মামলায় স্বস্তি পেলেন না অভিষেক, আবেদন খারিজ হাই কোর্টে

গত ৬ মে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়, যেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। উপস্থিত বিধায়করা হাত তুলে সেই প্রস্তাবকে সমর্থন জানান। তবে বিধানসভায় জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তাবপত্র তখন জমা দেওয়া হয়নি।

Published on: Jun 5, 2026, 12:24:08 IST
Advertisement

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলা তদন্তে আপাতত কোনও স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি-র জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস।

সিআইডি-র জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। (PTI)
সিআইডি-র জারি করা নোটিসকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। (PTI)

ঘটনার সূত্রপাত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। ৬ মে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হয়, যেখানে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। উপস্থিত বিধায়করা হাত তুলে সেই প্রস্তাবকে সমর্থন জানান। তবে বিধানসভায় জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রস্তাবপত্র তখন জমা দেওয়া হয়নি।

পরবর্তীতে ১৩ ও ১৪ মে বিধায়কদের শপথগ্রহণের সময় তাঁদের স্বাক্ষর নেওয়া হয়। এরপর ১৯ মে ফের কালীঘাটে বৈঠক ডাকা হয়। অভিযোগ, ওই বৈঠকে সব বিধায়ক উপস্থিত না থাকলেও পরবর্তীতে বিরোধী দলনেতার সমর্থনে ৭০ জন বিধায়কের স্বাক্ষরযুক্ত একটি নথি বিধানসভায় জমা দেওয়া হয়। সেই নথির স্বাক্ষরের সঙ্গে অন্য নথিতে থাকা কয়েকজন বিধায়কের স্বাক্ষরের অমিল ধরা পড়ে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে বিধানসভার সচিব থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও হাজিরার নোটিস পাঠানো হয়। তাঁকে ভবানীভবনে উপস্থিত হয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

এদিকে সই জালিয়াতি মামলার পাশাপাশি অন্য একটি তদন্তেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিস পৌঁছেছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক চাপ এবং একাধিক তদন্তের আবহে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এখন নজর আদালতের পরবর্তী শুনানি এবং সিআইডি তদন্তের অগ্রগতির দিকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe