...
...
Next Story

Abhishek on SIR-WB Election: নিজের পকেটের টাকা খরচ, দিনে SIR, রাতে সিনেমা- সাংসদ-বিধায়কদেরও বার্তা অভিষেকের

দিনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ করতে হবে। আর রাতে দেখাতে হবে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা। এমনই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Published on: Jan 24, 2026, 23:40:14 IST
Advertisement

দিনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ করতে হবে। আর রাতে দেখাতে হবে ‘লক্ষ্মী এল ঘরে’ সিনেমা। এমনই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে বিধানসভা নির্বাচনের শনিবার তৃণমূলের এক লাখের মতো পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন। সেখান থেকেই বিধানসভা ভোটের জন্য কী কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশ দেন। জোর দেন এসআইআরের উপরেও। বৈঠকে যোগ দেওয়া রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদার বলেছেন, ‘এসআইআরের মাধ্যমে বাংলার কোনও (বৈধ) ভোটারের নাম বাদ দেওয়া যাবে না.. আজ ভার্চুয়াল বৈঠকে সেই স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়।’

অভিষেক কী কী নির্দেশ দিয়েছেন? কী কী বলেছেন?

অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

১) অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন যে এসআইআরের কাজে কোনওরকম ঢিলেমি চলবে না। কোনও কোনও জায়গায় তৃণমূলের ওয়্যার রুমের কাজ ঠিকমতো হচ্ছে না বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়েো চূড়ান্ত উষ্মাপ্রকাশ করেছেন অভিষেক। একেবারে কড়া ভাষায় অভিষেক বলেছেন যে সাংসদ হন বা বিধায়ক - দলের কোনও দায়িত্ব পেলে সেটা পূরণ করতেই হবে। যদি কেউ মনে করেন যে সেই দায়িত্ব পালন না করলেও চলবে, তাহলে দল পাশে থাকবে না।

২) সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো এমনও বলেছেন প্রয়োজনে নিজের টাকা খরচ করে বিধায়ক, সাংসদদের ওয়্যার রুম চালাতে হবে। তৃণমূলের কারণেই কেউ সাংসদ হয়েছেন, কেউ হয়েছেন বিধায়ক। অন্যান্য দলের মতো তাঁদের বেতনের একাংশ দলে চাঁদা হিসেবেও দিতে বলে না তৃণমূল। তাই মানুষের জন্য লড়াই চালিয়ে যেতে দরকারে নিজের পকেট থেকে জনপ্রতিনিধিদের টাকা খরচ করতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe